দেশ

Rajasthan: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটল রাজস্থানের বিজেপি সরকার

সেখানে সরাসরি ফোন করতে পারবেন সাধারণ মানুষ এবং জানাতে পারবেন তাঁদের অভিযোগ।

Truth Of Bengal: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটলো রাজস্থান সরকার। তৃণমূল সুপ্রিমোর ‘দিদিকে বলো’র অনুকরণ সেখানকার বিজেপি সরকারের। বুধবার ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিয়া কুমারী ঘোষণা করেন একটি টোল ফ্রি নম্বর চালু করার কথা, যার মাধ্যমে রাজস্থানের নাগরিকরা সরাসরি নিজেদের অভিযোগ জানাতে পারবেন ফোন করে। পাশাপাশি, রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তাও দেন।(Rajasthan)

আরও পড়ুনঃ মানসিক রোগে ভুগছে সাতজনের মধ্যে একজন! যুবসমাজে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি: WHO

দিয়া কুমারী বলেন, “একটি টোল ফ্রি নম্বর চালু করা হবে। সেখানে সরাসরি ফোন করতে পারবেন সাধারণ মানুষ এবং জানাতে পারবেন তাঁদের অভিযোগ। তবে দায়িত্ব শুধু সরকার বা প্রশাসনের নয়, সকল নাগরিককেও দায়িত্বশীল হতে হবে একইভাবে। জনগণ সক্রিয়ভাবে অংশ নিলেই বজায় রাখা যাবে উন্নয়নের কাজের মান। নজরদারীর কাজে এগিয়ে আসুন সরকারের সঙ্গে যুক্ত হয়ে।”(Rajasthan)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

রাজস্থান সরকারের (Rajasthan) এই প্রকল্প প্রসঙ্গে জানা গিয়েছে যে রাস্তা তৈরীর মান বা টেকনিক্যাল ত্রুটি সংক্রান্ত যদি কোন সমস্যা দেখা দেয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে সেই নম্বরে ফোন করে জানালে। এখানেই শেষ নয়, আরো জানা গিয়েছে যে অভিযোগ পাওয়ামাত্রই ঘটনাস্থলে গিয়ে কাজ খতিয়ে দেখবে পূর্ত দপ্তর মান নিয়ন্ত্রণ দল এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, ‘দিদিকে বলো’ হল বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের এক উদ্যোগ, যার দ্বারা বাংলার মানুষ নিজেদের অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেন। এটি ব্যাপক সাফল্য পেয়েছে এবং সাধারণ মানুষ বেশ উপকৃতও হয়েছেন। এটি ঘাসফুল শিবিরের অন্যতম জনকল্যাণমূলক উদ্যোগ। এটি নিয়েও কম রাজনৈতিক তরজা হয়নি।

Related Articles