রাজ্যের খবর

Language Protest: বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে সরব অধ্যাপকরা

তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সারা রাজ্যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে। দলীয় কর্মী–সমর্থকদের পাশাপাশি এবার একসঙ্গে রাজপথে নামলেন কলেজের অধ্যাপক–অধ্যাপিকারা।

কৈলাস বিশ্বাস, বাঁকুড়া: বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে বারবার আক্রান্ত হচ্ছেন—এই অভিযোগে সরব হলেন জেলার অধ্যাপক মহল। বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুর শহরের হাই স্কুল মোড়ে অধ্যাপক এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রতিবাদী পথসভা। মূল সুর—বাংলা ভাষার মর্যাদা রক্ষায় রাস্তায় নামতে হবে সমাজের সব স্তরকেই (Language Protest)।

আরও পড়ুনঃ Rajasthan: মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে হাঁটল রাজস্থানের বিজেপি সরকার

তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই সারা রাজ্যে ভাষা আন্দোলনের ডাক দিয়েছে। দলীয় কর্মী–সমর্থকদের পাশাপাশি এবার একসঙ্গে রাজপথে নামলেন কলেজের অধ্যাপক–অধ্যাপিকারা। মঞ্চে উঠে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগরে দেন তারা। সবশেষে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাঁতরা। তাঁর কটাক্ষ, বাংলায় কথা বললেই যদি বাংলাদেশি তকমা দেওয়া হয়, তবে অমিত শাহ আর নরেন্দ্র মোদি হিন্দি ভাষায় কথা বলে পাকিস্তানি হবেন না কেন? পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ মানুষ হিন্দিতেই কথা বলে (Language Protest)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

তিনি আরও সতর্ক করেন, ভাষা নিয়ে এই রাজনীতি দেশকে অস্থির করে তুলছে। এমনকি তাঁর আশঙ্কা, এই ভাষা আন্দোলনের পথ ধরে দেশ ক্রমশ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।” অধ্যাপক মহলের দাবি, মাতৃভাষার সম্মান রক্ষার লড়াই কেবল রাজনৈতিক নয়, সাংস্কৃতিক অস্তিত্বের প্রশ্ন। তাই এই আন্দোলনকে রাজনীতি ছাপিয়ে মানুষের আন্দোলন করে তুলতে হবে (Language Protest)।

Related Articles