Puri Incident: ফের নারীদের সঙ্গে অপরাধ ওড়িশায়, কিশোরীকে জ্বালানো হলো পুরীতে
A teenage girl was set on fire by three men in Puri, sparking political outrage. Opposition blames BJP government for failing on women’s safety.
Truth Of Bengal: ছাত্রী হেনস্তার ঘটনা নিয়ে উত্তপ্ত গোটা ওড়িশা। তাঁর মাঝেই ফের সেখান থেকে উঠে এলো নারীদের সঙ্গে অপরাধের খবর। এবারের ঘটনাস্থল পুরী। নীমপড়ার বেয়াবার এলাকায় এক কিশোরীর গায়ে আগুন লাগালো তিন দুষ্কৃতি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা(Puri Incident)। বিজেপি সরকারকে নারীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ, সেই অভিযোগ ফের তোলা হলো বিরোধীদের তরফ থেকে। ডাবল ইঞ্জিন সরকারকে ফের এই ব্যাপারে কাঠগড়ায় তুললো তৃণমূল কংগ্রেস।
[আরও পড়ুন: Olivia Smith: মহিলা ফুটবলে ইতিহাস! ১১ কোটির রেকর্ড ট্রান্সফারে আর্সেনালে অলিভিয়া স্মিথ]
জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ সেই কিশোরীর রাস্তা আটকান সেই তিন দুষ্কৃতি এবং এরপর শুরু হয় তর্কাতর্কি। শেষে তাঁর গায়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় তিনজন(Puri Incident)। তড়িঘড়ি কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। নির্যাতিতার পরিবারের বক্তব্য, মেয়ের সঙ্গে কারোর প্রেম ছিল না এবং বন্ধুকে বই দিয়ে বেরিয়ে এই ঘটনাটি ঘটে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
ঘটনা জানাজানি হতেই শুরু হয়েছে বিরোধীদের কটাক্ষ। সকলেই গেরুয়া শিবিরের নিন্দা করেছে। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস একহাত নেয় বিজেপিকে(Puri Incident)। দলের নেতা জয়প্রকাশ মজুমদার এই বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “এই তো ডবল ইঞ্জিন সরকারের আসল চেহারা। নরেন্দ্র মোদি গতকাল বাংলায় অনেক বড়বড় কথা বলে গেলেন। এই হচ্ছে তার নমুনা।” এমন পরিস্থিতিতে দেখার বিষয় যে পুলিশি তদন্তে কি তথ্য উঠে আসে।






