Rajasthan: পড়ুয়াদের আপত্তিকর ছবি তোলাকে কেন্দ্র করে বিক্ষোভ রাজস্থানের সরকারি স্কুলে
বলা ভালো, ঘটনাকে কেন্দ্র করে জোরদার চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা ও তার আশেপাশের চত্বরে।
Truth Of Bengal: আবারও বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে এলো পড়ুয়াদের হেনস্তার অভিযোগ। আপত্তিকর ছবি তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল রাজস্থানের এক সরকারি স্কুল। এক শিক্ষকের বিরুদ্ধে এই বিষ্ফোরক অভিযোগ ওঠে। স্কুলের সামনে বিক্ষোভ দেখানো হয় গ্রামবাসী ও অভিভাবকদের তরফ থেকে। যদিও পরে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তবে ঘটনায় যে বেশ মুখ পুড়েছে গেরুয়া শিবিরের, তা না বললেও চলে।(Rajasthan)
[আরও পড়ুন:Kolkata Police: যান চলাচলে বড় রদবদল, ২১ জুলাই ঘিরে পুলিশের নতুন রুট নির্দেশিকা ]
ঘটনাটি ঘটেছে চিতোরগড়ের বেগুন পঞ্চায়েতের আনভালহেদা স্কুলে। ধৃত শিক্ষকের নাম শম্ভুলাল ধাকাড়। তাঁর বাড়ি তুরকাদি গ্রামে। সেই শিক্ষকের অপকর্মের কথা জানাজানি হয়েছিল শুক্রবার। এরপরই স্কুলের সামনে দেখানো হয় বিক্ষোভ। এখানেই শেষ নয়, তালা পর্যন্ত লাগিয়ে দেওয়া হয় গেটে। বলা ভালো, ঘটনাকে কেন্দ্র করে জোরদার চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা ও তার আশেপাশের চত্বরে। (Rajasthan)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার মহকুমা শাসক মানসভি নরেশ, বেগুন থানার আধিকারিক শিবলাল মিনা এবং অন্যান্য আধিকারিকরা। কোনরকমে বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযোগের সত্যতার প্রমাণ মিলতেই গ্রেফতার করা হয়েছে সেই শিক্ষককে। এখানেই শেষ নয়, অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার পাশাপাশি গঠন করা হয় একটি চার সদস্যের কমিটি ঘটনার তদন্ত করার জন্য। সেই রাজ্যের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারও কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এবার দেখার বিষয় তদন্ত করে কি বেরিয়ে আসে। (Rajasthan)






