দেশ

Petrol pump toilets: পেট্রল পাম্পের শৌচালয় সর্বসাধারণের জন্য নয়: কেরল হাইকোর্ট

সর্বসাধারণের ব্যবহারের জন্য এগুলিকে উন্মুক্ত করার নির্দেশ সরকার বা পুরসভা দিতে পারে না।

Truth of Bengal: পেট্রল পাম্পের শৌচালয় (Petrol pump toilets) সাধারণ মানুষের জন্য নয়—এই মর্মে গুরুত্বপূর্ণ রায় দিল কেরল হাই কোর্ট। সম্প্রতি এক মামলার শুনানিতে আদালত জানিয়েছে, এই শৌচালয়গুলি শুধুমাত্র পেট্রল পাম্পের ক্রেতাদের ব্যবহারের জন্য। সর্বসাধারণের ব্যবহারের জন্য এগুলিকে উন্মুক্ত করার নির্দেশ সরকার বা পুরসভা দিতে পারে না। এই রায়ের ফলে রাজ্যের ৩০০-রও বেশি পেট্রল পাম্পের মালিক স্বস্তি পেয়েছেন, যাঁরা সম্প্রতি এই বিষয়ে কেরল হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন।

[আরও পড়ুনঃ UPSC Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই ইউপিএসসি-তে নিয়োগ, শূন্যপদ কত? কীভাবে করবেন আবেদন?]

কেরল হাইকোর্টের বিচারপতি সিএস ডায়াসের বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী,পেট্রল পাম্পের শৌচালয় (Petrol pump toilets) গুলি নির্মাণ করেছেন মালিকেরা, নিজেদের উদ্যোগে রক্ষণাবেক্ষণও করছেন তাঁরাই। এগুলি ক্রেতাদের জন্য বরাদ্দ, সাধারণ জনগণের জন্য নয়। বলা বাহুল্য, তিরুবনন্তপুরম পুরসভা এবং কেরল সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা পেট্রল পাম্পের শৌচালয়গুলোকে ‘সর্বসাধারণের শৌচালয়’ হিসেবে চিহ্নিত করে পোস্টার লাগাচ্ছে। এই পোস্টার দেখে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং জোরপূর্বক শৌচালয় ব্যবহার করতে চাইছেন। প্রশাসনের তরফে পেট্রল পাম্প মালিকদের উপর চাপ সৃষ্টি হচ্ছিল বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্যের ৩০০-রও বেশি পেট্রল পাম্প মালিকপক্ষ একজোট হয়ে হাই কোর্টে মামলা করে। আর তাতেই আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেরল সরকার বা স্থানীয় প্রশাসন কোনওভাবেই পেট্রল পাম্প মালিকদের ওপর চাপ সৃষ্টি করতে পারবে না, যাতে তাঁরা শৌচালয়গুলি সর্বসাধারণের জন্য খুলে দেন।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

আপাতত অন্তর্বর্তী নির্দেশে এই মন্তব্য করলেও, বিষয়টি নিয়ে পরবর্তী শুনানিতে চূড়ান্ত রায় দেওয়া হবে বলে জানানো হয়েছে।পরবর্তী শুনানি হবে আগামী ১৭ জুলাই। তার আগে পর্যন্ত কেরালা সরকার এবং তিরুবনন্তপুরম পুরসভাকে পেট্রল পাম্পের শৌচালয়গুলিকে সাধারণের ব্যবহারের জন্য খুলে দিতে জোর না খাটাতে নির্দেশ দিয়েছেন কেরালা হাইকোর্টের বিচারপতি সিএস ডায়াস। এই রায়ের মাধ্যমে পেট্রল পাম্প মালিকদের অধিকার রক্ষায় আদালতের অবস্থান স্পষ্ট হলেও, জনসাধারণের জন্য পর্যাপ্ত শৌচালয়ের অভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Related Articles