Spam calls: স্প্যাম কল রুখতে রিজার্ভ ব্যাঙ্ক ও ট্রাইয়ের যৌথ উদ্যোগ
TRAI আরও জানিয়েছে যে, গ্রাহকরা যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে আগে পণ্য বা পরিষেবা কিনেছেন তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে স্প্যাম অভিযোগ করেন।
Truth of Bengal: স্প্যাম কলের (Spam calls) মাধ্যমে আর্থিক জালিয়াতি মোকাবিলা করার লক্ষ্যে টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) এবং রিজার্ভ ব্যাঙ্ক (RBI) যৌথ উদ্যোগ নিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক, TRAI একযোগে দেশের ব্যাঙ্কগুলির সঙ্গে যৌথ ভাবে একটি পাইলট প্রকল্প চালু করেছে যাতে কল এবং মেসেজ পাওয়ার জন্য ব্যবহারকারীদের কাগজ-ভিত্তিক সম্মতিকে ডিজিটালাইজ করা যায়।
ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) জানিয়েছে যে, ব্যাঙ্ক লেনদেনের মতো স্পর্শকাতর গুরুত্বপূর্ণ বিষয়ের ভূমিকা এবং স্প্যাম কলের (Spam calls) মাধ্যমে আর্থিক জালিয়াতির ঘটনা বিবেচনা করে, ‘ডিজিটাল সম্মতি ব্যবস্থা’ বাস্তবায়নের প্রথম পর্যায়ে ব্যাঙ্কিং ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। TRAI আরও জানিয়েছে যে, গ্রাহকরা যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে আগে পণ্য বা পরিষেবা কিনেছেন তাদের বিরুদ্ধে প্রচুর পরিমাণে স্প্যাম অভিযোগ করেন। ট্রাই জানিয়েছে, তদন্তে এই জাতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি প্রায়শই দাবি করে যে, বাণিজ্যিক কল এবং মেসেজ পাঠানোর জন্য তাদের কাছে গ্রাহকদের সম্মতি রয়েছে। গ্রাহকদের এই সম্মতি প্রদানের বিষয়টিকে আরও স্বচ্ছ এবং সহজ সরল করতে উদ্যোগী হয়েছে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI)।
ট্রাই জানিয়েছে যে তারা নির্বাচিত ব্যাঙ্কগুলিকে নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সমন্বয় করে একটি পাইলট প্রকল্প শুরু করেছে এবং ১৩ জুন সমস্ত টেলিকম অপারেটরদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে ব্যাঙ্কগুলির সঙ্গে সহযোগিতা করতে ও এই পরিকাঠামোটি পরীক্ষামূলকভাবে চালু করার নির্দেশ দিয়েছে।






