ভয়াবহ! ‘দুষ্টুমি’ করে ঘুমন্ত সহপাঠীদের চোখে ফেভিকুইক, তারপর যা হল…
ঘটনায় আতঙ্ক ছড়ায় সালাগুড়া গ্রামের ফিরিঙ্গিয়া ব্লকের সেবাশ্রম স্কুলে।
Truth Of Bengal: ওড়িশার কাংধমাল জেলায় এক আবাসিক স্কুলে ভয়াবহ ঘটনা। অভিযোগ, রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আটজন ছাত্রের চোখে সহপাঠীরাই ফেভিকুইক ঢেলে দেয়। ঘটনায় আতঙ্ক ছড়ায় সালাগুড়া গ্রামের ফিরিঙ্গিয়া ব্লকের সেবাশ্রম স্কুলে।
ঘটনার পরপরই আহতদের প্রথমে গছাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফুলবানি জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আঠার কারণে চোখে ক্ষতি হয়েছে, তবে সময়মতো চিকিৎসা হওয়ায় গুরুতর জটিলতা এড়ানো গেছে। একজনকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বাকি সাতজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসন তৎক্ষণাৎ স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন সাহুকে সাসপেন্ড করেছে। কীভাবে এই ঘটনা ঘটল এবং হোস্টেলের কর্মীদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। শিশুদের কাছে ফেভিকুইক কীভাবে পৌঁছল? তাও খতিয়ে দেখছে প্রশাসন।
জেলা কল্যাণ আধিকারিক হাসপাতালে গিয়ে আহত ছাত্রদের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি জেলা কালেক্টর পুরো ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছেন।






