দেশ
মর্মান্তিক! মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাঁচাতে দৌড়ে যান মা, ১৩ তলা থেকে পড়ে মৃত ২
ঘটনার সময় নাবালক শিশুটির বাবা দর্পণ চাওলা বাড়ির অন্য ঘরে ছিলেন বলে জানিয়েছেন।
Truth Of Bengal: মর্মান্তিক! মানসিক ভারসাম্যহীন ছেলেকে বাঁচাতে গিয়ে ছেলের সঙ্গে প্রাণ হারালেন মা-ও। উত্তর প্রদেশের গৌতম বুদ্ধ নগরের ঘটনা।
জানা গিয়েছে, বছর ১২ দক্ষ চাওলা মানসিক ভাবে অসুস্থ। মা ও বাবার সঙ্গে গৌতম বুদ্ধ নগরের একটি বহুতলের ১৩ নম্বর ফ্লোরে থাকতো। তাঁদের বাড়িতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সময় নাবালক শিশুটির বাবা দর্পণ চাওলা বাড়ির অন্য ঘরে ছিলেন বলে জানিয়েছেন।
এই ঘটনায় বিসরাখ থানার ইনচার্জ ইন্সপেক্টর মনোজ কুমার সিং জানিয়েছেন, নাবালকটি মানসিকভাবে অসুস্থ ছিল। তাকে বাঁচাতেই ছুটে গিয়েছিলেন তার মা সাক্ষী চাওলা (৩৮)। তখনই বারান্দা থেকে দুজনে পড়ে যান। এই ঘটনায় দুজনারই মৃত্যু হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।






