রাজ্যের খবর

Donation Dispute: তপসিয়ার ক্লাব থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা! মারামারিতে গুরুতর আহত তৃণমূল কর্মী, হস্তক্ষেপ খোদ মুখ্যমন্ত্রীর

Donation Dispute erupts in Topsia as Amit Sarkar alleges he was assaulted for refusing increased puja chanda demand

Truth Of Bengal: দুর্গাপুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। কলকাতার তপসিয়ায় তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠীর কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে(Donation Dispute)। গুরুতর আহত হয়েছেন ওই কর্মী, তাঁর স্ত্রী ও বাবা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

[আরও পড়ুনঃ ভয়াবহ! ‘দুষ্টুমি’ করে ঘুমন্ত সহপাঠীদের চোখে ফেভিকুইক, তারপর যা হল…]

তপসিয়ার গোবরা এলাকার তৃণমূল কর্মী ও ব্যবসায়ী অমিত সরকার। অভিযোগ, তাঁর কাছ থেকে পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল(Donation Dispute)। এই টাকা দিতে না চাওয়ায় ঝামেলা শুরু হয়। মারধরের সময় তাঁর পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়।

FB POST: https://www.facebook.com/truthofbengal

আক্রান্ত অমিত সরকারের অভিযোগ, এর আগে একবার চাঁদা চাওয়া হলে তিনি দিতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে হঠাৎ করে টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়(Donation Dispute)। আর এতেই আপত্তি জানানোয় তাঁর ওপর হামলা হয়। অমিতের দাবি, তাঁর দুটি দোকান থেকে লিখিতভাবে চার হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল, সঙ্গে মৌখিকভাবে আরও ছয় হাজার টাকা দাবি করা হয়।

অমিতের পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাঁর ভাইকে গালিগালাজ করা হয়। এরপর ঘর থেকে চেঁচামেচি শুনে বাকি সদস্যরা নীচে নেমে এলে হঠাৎ করেই অমিতকে মারতে শুরু করে হামলাকারীরা। এতে অমিতের স্ত্রী ও বাবাও গুরুতর আহত হন।

এই ঘটনায় তপসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, যে ক্লাবের চাঁদা নিয়ে এই ঘটনা, একসময় সেই ক্লাবের সেক্রেটারি ছিলেন অমিত নিজেই। সূত্রের খবর, ঘটনার খবর পৌঁছানোর পর স্বয়ং মুখ্যমন্ত্রী ফোনে খোঁজ নেন। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।