দেশ

Operation Sindoor: কীভাবে অল্প অস্ত্রে জব্দ হলো পাকিস্তান? জানালেন এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি

যেভাবে পাকিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করে তাদের শিক্ষা দেওয়া হয়েছিল, তার প্রশংসা করেছিলেন সকল দেশবাসী।

Truth Of Bengal: তিন মাস কেটে গেলেও, ‘অপারেশন সিঁদুর’ এতটাই মানুষের মনে দাগ কেটেছে যে এখনো তা নিয়ে আলোচনা শোনা যায় লোকের মুখে। দেশবাসী চিরকাল যে এই জঙ্গিদমন পদক্ষেপের কথা মনে রাখবেন, তা বলাই বাহুল্য। যেভাবে পাকিস্তানকে ধ্বংসস্তূপে পরিণত করে তাদের শিক্ষা দেওয়া হয়েছিল, তার প্রশংসা করেছিলেন সকল দেশবাসী। সকলেই তখন দাবি করেছিলেন যে একেবারে উচিত শিক্ষা দেওয়া হয়েছে শত্রুদেশকে।(Operation Sindoor)

আরও পড়ুনঃ Smart Classroom: শিক্ষায় আধুনিকতার ছোঁয়া, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন স্মার্ট ক্লাসরুম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির সকল নেতা আজও এর প্রশংসা করেন, যেই অনুষ্ঠানেই যাক না কেন। এবার এই অভিযানে বায়ুসেনার ভূমিকা জনসম্মুখে আনলেন এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। এক বেসরকারি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন এবং জানান কীভাবে অল্প অস্ত্রে শত্রুদের মাথানত করতে বাধ্য করা হয়েছিল।(Operation Sindoor)

নর্মদেশ্বর তিওয়ারি বলেন, “৫০টিরও কম অস্ত্র ব্যবহার করেছিল বায়ুসেনা। শত্রুপক্ষের অনেকগুলি টার্গেটের তালিকা ছিল আমাদের কাছে। ৯টিতে সেই সংখ্যা শেষ পর্যন্ত নেমে আসে। যুদ্ধ শুরু করা সহজ হলেও, শেষ করা সহজ নয়। তাই সবসময় বাহিনীকে মোতায়েন রাখা হয়েছিল যেকোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য। ভারতীয় সেনার প্রত্যাঘাত যাতে সবার চোখে পড়ে, সেই নির্দেশ দেওয়া হয়েছিল। ভবিষ্যতেও এভাবেই জবাব দেওয়া হবে যদি হামলা করা হয়। যুদ্ধ আরও বড় রূপ নিলে, তার জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল বাহিনীকে প্রস্তুত রাখার। পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়েছিল। তাই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়নি কঠিন পরিস্থিতিতে।” (Operation Sindoor)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসের ২২ তারিখে পহেলগাওয়ে ভারতীয় পর্যটকদের হত্যার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত, যাতে শুধু একাধিক বায়ুসেনা ঘাঁটি উড়ে যায়নি পাকিস্তানের, শেষ হয়েছে একাধিক জঙ্গি ও পাক সেনাও। অবশেষে শত্রুদেশের কাতর অনুরোধে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ভারতের তরফ থেকে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় আগামী দিনগুলিতে। ভবিষ্যতে হামলা হলে কোনদিকে পরিস্থিতি যাবে, সেটাই এখন দেখার।(Operation Sindoor)

Related Articles