খেলা

East Bengal FC: এএফসির দ্বিতীয় ম্যাচেও জয় পেতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

কেননা নমপেন এফসি-র সঙ্গে তারা ম্যাচ ড্র করায় রবিবারের ম্যাচ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Truth Of Bengal: চলতি বছরের মহিলা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। রবিবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। প্রতিপক্ষ হংকংয়ের কিচি স্পোর্টিং ক্লাব। পরবর্তী রাউন্ডে যেতে গেলে এই ম্যাচে লাল-হলুদকে ড্র করলেই চলবে। কেননা যেহেতু তারা আগের ম্যাচেনমপেন এফসির বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে। অপর দিকে পরবর্তী রাউন্ডে যেতে গেলে হংকংয়ের ক্লাবটির কাছে জয় ছাড়া অন্য কোনও পথ খোলা নেই। কেননা নমপেন এফসি-র সঙ্গে তারা ম্যাচ ড্র করায় রবিবারের ম্যাচ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। (East Bengal FC)

চিত্রঃ সংগৃহীত

আরও পড়ুনঃ আরজি কর আন্দোলনের নেপথ্যে দুর্নীতি! জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে সরব ন্যায়বিচার মঞ্চ

শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ জানান, ‘আমরা এই ম্যাচেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব। প্রথম ম্যাচে আমার দল জয়ের স্বাদ পেলেও, কিছু জায়গায় খামতি ছিল। সেগুলি আশাকরি রবিবারের ম্যাচে হবে না। প্রতিপক্ষ দল যতই হুঙ্কার দিক না কেন আমরা তাদের মোকাবিলা করতে তৈরি। কেননা আমাদের কাছে দেশের সম্মান জড়িয়ে আছে। কাজেই দেশবাসীর জন্য এই ম্যাচেও জয় পেতে চাই।’(East Bengal FC)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

লাল-হলুদ কোচের আরও সংযোজন, ‘প্রথম ম্যাচে কাম্বোডিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস ও এখানে বসবাসকারী ভারতীয়রা আমাদের যেভাবে সমর্থন করেছেন তা দেখে আমরা অভিভূত। আমাদের আশা রবিবারও তাঁরা মাঠে এসে আমার খেলোয়াড়দের ভাল খেলার জন্য এইভাবে উৎসাহ দেবেন।’ (East Bengal FC)

 

Related Articles