আরজি কর আন্দোলনের নেপথ্যে দুর্নীতি! জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে সরব ন্যায়বিচার মঞ্চ
ন্যায়বিচার মঞ্চের সদস্যরা দাবি করেন, জুনিয় ডক্টরস ফ্রন্টের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চেয়ে টাকার হিসাব দিক।
Truth Of Bengal: ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে আরজি কর আন্দোলনকে ব্যবহার করে ক্রাউড ফান্ডিংয়ের নামে টাকা তুলে সেই টাকা তছরুপ করার মত ভয়াবহ অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ এনেছে ন্যায়বিচার মঞ্চ। মঞ্চের প্রেসিডেন্ট ও কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মঞ্চের সদস্যরা ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, আইনমন্ত্রী মলয় ঘটক এবং আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগপত্র দিয়েছেন। এবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিল।
[আরও পড়ুন: Smart Classroom: শিক্ষায় আধুনিকতার ছোঁয়া, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন স্মার্ট ক্লাসরুম]
ন্যায়বিচার মঞ্চের সদস্যরা দাবি করেন, জুনিয় ডক্টরস ফ্রন্টের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চেয়ে টাকার হিসাব দিক। অভিযোগ, আরজি কর আন্দোলনের নামে টাকা কামিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা। আর সেই জন্যই ওরা আন্দোলন চলার সময় হাসপাতালে ডিউটি না করে বহু অসহায় দরিদ্র মানুষকে বিপাকে ফেলেছেন। চিকিৎসা না পেয়ে প্রাণ হারিয়েছেন বহু রোগী। কিন্তু নিজেদের প্রাইভেট প্র্যাকটিস জারি রেখেছিলেন তাঁরা।
FB POST: https://www.facebook.com/share/v/1B8Y85GTsi/
মঞ্চের প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর অভিযোগ, শিল্পী অসিত সাই অভয়ার যে মূর্তি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে বানিয়েছেন সেই শিল্পীর নামেও ভুয়ো বিল বানানো হয়েছে বলে শুনেছি। ন্যায়বিচার মঞ্চে মানবাধিকার কর্মী রাজু ঘোষ বলেন, আমরা ইতিমধ্যেই এই অসাধু ডাক্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আগামী দিনে এই সমস্ত অসাধু ডাক্তারদের সামাজিক এবং আইনি প্রক্রিয়ায় উপযুক্ত শাস্তি দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। সমাজকর্মী অনামিকা মণ্ডল বলেন, আগামী দিনে রাজ্যের সব জেলাতেই ন্যায়বিচার মঞ্চের কর্মীদের কার্যকর ভূমিকা পালন করতে দেখা যাবে।






