দেশ

৬০ কোটি টাকার জালিয়াতি! শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি

গত ১৪ আগস্ট ঝুহু থানায় গিয়ে মামলা রুজু করেন মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি।

Truth Of Bengal: বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট সার্কুলার  জারি করল মুম্বই পুলিশ। অভিযোগ  উঠেছে  তাদের  বিরুদ্ধে  উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণা মামলায়।শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে শিল্পা এবং রাজের বন্ধ হয়ে যাওয়া  এক সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে যুক্ত একটি চুক্তি ঘিরেই ছড়িয়েছে প্রতারণা। গত ১৪ আগস্ট ঝুহু থানায় গিয়ে মামলা রুজু করেন মুম্বইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি। তিনি অভিযোগ করেছেন, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে সংস্থার ব্যবসা সম্প্রসারণের নামে দেওয়া প্রায় ৬০ কোটি টাকা শিল্পা-রাজ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন।(Shilpa Shetty)

[আরও পড়ুনঃSaokat Molla: ঘটকপুকুরে সওকত মোল্লার গাড়ি ঘিরে ‘চোর’ স্লোগান

উল্লেখ্য, কোঠারি  হলেন লটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এর ডিরেক্টর।  তিনি রাজেশ আরিয়ার মাধ্যমে শিল্পা এবং রাজের সঙ্গে পরিচয়  হয়। সে সময় তাদের হাতে ছিল কোম্পানির ৮৭.৬ শতাংশ শেয়ার।প্রথমে তাঁরা ৭৫ কোটি টাকার ঋণ চান ১২ শতাংশ সুদে।পরে কর বাঁচাতে ওই অর্থকে ‘বিনিয়োগ’ হিসেবে দেখাতে বলেন এবং মাসিক রিটার্ন ও মূলধন ফেরতের আশ্বাস দেন। এর ভিত্তিতে কোঠারি ২০১৫ সালের এপ্রিলে ৩১.৯৫ কোটি টাকা এবং সেপ্টেম্বরে আরও ২৮.৫৩ কোটি টাকা সংস্থার এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেন। কিন্তু ২০১৬ সালের সেপ্টেম্বরে শিল্পা পরিচালক পদ থেকে সরে দাঁড়ান।(Shilpa Shetty)

FB POST: https://www.facebook.com/truthofbengal

২০১৭ সালে সংস্থার বিরুদ্ধে দেউলিয়া মামলা শুরু হয়। বারবার চেষ্টা করেও টাকা ফেরত না পাওয়ায় তিনি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। মুম্বই পুলিশের ইকনমিক অফেন্সেস উইং দম্পতির ঘন ঘন বিদেশযাত্রার কথা মাথায় রেখে লুকআউট নোটিস  জারি করেছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৩, ৪০৬ ও ৩৪ ধারায় এফআইআর হয়েছে। এর আগে চলতি বছর রিদ্ধি সিদ্ধি বুলিয়নের এমডি, প্রীতিভরাজ কোঠারি অভিযোগ করেন— এক স্বর্ণ বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগকারীকে ঠকিয়েছেন শিল্পা-রাজ। অন্যদিকে, রাজ কুন্দ্রা ২০২১ সালে প্রাপ্তবয়স্ক কনটেন্ট মামলায় গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে তিনি জামিন পান। বর্তমানে তাঁর বিরুদ্ধে বিটকয়েন জালিয়াতি মামলায় আর্থিক তছরুপের তদন্ত চলছে।(Shilpa Shetty)

Related Articles