বিনোদন

ফের বিপাকে রাজ, সাতসকালে ইডির হানা বাড়িতে

Raj in trouble again, ED raids house in the early morning

Truth Of Bengal: কথায় আছে ‘বড়ি বড়ি দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রাহেতি হ্যায়’। তবে এটি ছোটি বাত নয়, বরং অনেক বড় কেলেঙ্কারির সাথে নাম জড়িয়েছে জনপ্রিয় এক ব্যবসায়ীর। একের পর এক অভিযোগে বারংবার নাম উঠে এসেছে তার।প্রথমে পর্নোগ্রাফি তারপর আবার বিটকয়েন। হ্যাঁ এমনই নাম উঠে এসেছে মুম্বাইয়ের জনপ্রিয় অভিনেত্রী শিল্পাশেট্টির স্বামী রাজ কুন্দ্রার।

জানা যাচ্ছে, শুক্রবার পর্নোগ্রাফি মামলায় আবার ও ইডির হানা রাজ কুন্দ্রার বাড়িতে। শুক্রবার ইডি আধিকারিকরা রাজ সহ রাজের সহযোগী এবং ঘনিষ্ঠদের বাড়িতেও গিয়েছিলেন।

প্রসঙ্গত, এর আগেই ২০২১ সালে জুন মাসে পর্নোগ্রাফি তৈরির মামলায় দুমাস জেলে ছিলেন রাজ। ওই বছরই জামিন পান রাজ কুন্দ্রা।পর্নোগ্রাফির টাকা নিয়ে দুর্নীতি করার অভিযোগে তদন্ত চালাতে গিয়ে পুলিশ রাজকেই দোষী বলে সাব্যস্ত করেন।এছাড়াও ওই অ্যাপ যে সংস্থারনিয়ন্ত্রণে ছিল,তার মাথা ছিলেন রাজ। সেই তদন্তে পুলিশ অ্যাপটির একাধিক সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিয়ো, স্বল্প এবং লম্বা দৈর্ঘ্যের ছবি উদ্ধার করেছিল।

এছাড়াও তদন্তে জানা যায়,‘হটশট’ নামের পর্নোগ্রাফি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। অভিযোগ, এই চক্র বিদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। পর্নোগ্রাফি ছাড়াও বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছে রাজের। এবছরের প্রথম দিকেই ইডি রাজ এবং শিল্পার ৯৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। আরও অভিযোগ, বিটকয়েন দুর্নীতির মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন তাঁরা।

Related Articles