কলকাতা

Agnimitra Paul: ফের অসুস্থ অগ্নিমিত্রা পাল, ধরা পড়েছে মাইল্ড ব্রেন স্ট্রোক

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক কিছু নেই এবং স্থিতিশীল তাঁর শারীরিক অবস্থা।

Bangla Jago Desk:গত আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গ সফরের আগে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ভর্তি করা হয়েছিল হাসপাতালে। বৃহস্পতিবার তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়েছে তাঁর। এই মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক কিছু নেই এবং স্থিতিশীল তাঁর শারীরিক অবস্থা। তাঁকে রাখা হয়েছে পর্যবেক্ষণে।(Agnimitra Paul)

[আরও পড়ুনঃ ৬০ কোটি টাকার জালিয়াতি! শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি]

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন থেকে বেরোনোর পর রাত্রিবেলায় তিনি অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষা করার পর জানা যায় যে তাঁর ব্রেন স্ট্রোক হয়েছে। আপাতত তিনি ভর্তি রয়েছেন ডক্টর অমিত হালদারের অধীনে এক বেসরকারি হাসপাতালে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিন্তার কিছু নেই বলে খবর।(Agnimitra Paul)

FB POST: https://www.facebook.com/truthofbengal

উল্লেখ্য, বঙ্গ বিজেপির সামনের সারির নেতাদের মধ্যে একজন অগ্নিমিত্রা পাল। গেরুয়া শিবিরের পতাকা হাতে তোলার পর থেকেই তাঁকে দেখা গিয়েছে দলের বিভিন্ন কর্মসূচিতে। এখানেই শেষ নয়, নিজের বিধানসভা এলাকাতেও তিনি সবসময় যান এবং সকলের খোঁজ নেন ও কথাবার্তা বলেন বলে খবর। এক কথায় বলতে গেলে, তিনি বঙ্গ বিজেপির অন্যতম সক্রিয় নেত্রী।(Agnimitra Paul)

Related Articles