দেশ

রণক্ষেত্র কাটিহারের জঙ্গল! জইশ জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত ৭ জওয়ান

রবিবার সেনাদের কাছে খবর আসে যে কাটিহারের গভীর জঙ্গলে তিন জইশ জঙ্গি লুকিয়ে আছে।

Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের কাটিহারে জঙ্গি অভিযানে তিন সেনা আধিকারিক আহত হয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই দিন সকালে নির্দিষ্ট এলাকার মধ্যে ‘অপারেশন ত্রাশি’ চালায় সেনা। গভীর জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা জওয়ানদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়, ফলে ৭ সেনা জওয়ান আহত হন।

রবিবার সেনাদের কাছে খবর আসে যে কাটিহারের গভীর জঙ্গলে তিন জইশ জঙ্গি লুকিয়ে আছে। এই তথ্যের ভিত্তিতে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেনার ‘হোয়াইট নাইট কর্পস’ ওই এলাকায় অভিযান শুরু করে। জঙ্গলের নির্দিষ্ট অংশ ঘিরে ফেললে দুই থেকে তিন জন পাকিস্তানি মদতপুষ্ট জইশ জঙ্গি পালটা হামলা চালায়। তারা গুলি ছোড়ার পাশাপাশি জওয়ানদের দিকে গ্রেনেডও ছোড়ে।

অপারেশনের তীব্রতা বাড়াতে সেনা বাহিনীর সঙ্গে সিআরপিএফ ও পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় শুরু হয়। সেই সময় বোমার স্প্রিন্টারে ৭ জন সেনা জখম হন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযান এখনও চলছে বলে জানা গেছে।

Related Articles