দেশ

Uttar Pradesh: সিএনজি স্টেশনের কর্মীকে বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি এক মহিলার

গোটা ঘটনাটি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

Truth of Bengal: যোগীরাজ্যে ফের নিরাপত্তা ঘিরে প্রশ্ন। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হারদইয়ে এক সিএনজি স্টেশনে বন্দুক দেখিয়ে হুমকির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনাটি ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। ঘটনার সূত্রপাত এক গাড়িতে গ্যাস ভরানোর সময়ে। জানা গিয়েছে, একটি পরিবার গাড়ি নিয়ে ওই সিএনজি স্টেশনে আসে। স্টেশনের কর্মী রজনীশ কুমার নিরাপত্তার খাতিরে গাড়ির সকল যাত্রীকে নামতে অনুরোধ করেন। কারণ, গ্যাস ভরার সময় গাড়িতে লোক থাকলে বিস্ফোরণের ঝুঁকি থাকে।

আরও পড়ুন: Weather update: দক্ষিনবঙ্গে ঢুকছে বর্ষা! দুর্যোগ চলবে দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলায়

কিন্তু সেই অনুরোধ মানতে রাজি হননি গাড়িতে থাকা ব্যক্তিরা। এরপরই একজন যাত্রী, এহসান খান, রজনীশের সঙ্গে বচসায় জড়ান এবং তাঁর দিকে চড়াও হন। নিজেকে বাঁচাতে রজনীশ কনুই দিয়ে এহসানকে ঠেলে দেন। ঠিক তখনই গাড়ি থেকে বেরিয়ে আসে এহসানের মেয়ে, আরিবা। শুরুতে কিছু তর্ক বিতর্ক চললেও আচমকা গাড়িতে ফিরে গিয়ে একটি বন্দুক বের করে রজনীশের বুকে ঠেকিয়ে হুমকি দেয় সে। আরিবার মুখে শোনা যায়, “ইতনি গোলিয়া মারুঙ্গি কি ঘরওয়ালে পহেচান নেহি পায়েগা (Uttar Pradesh)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

এই ঘটনায় ভীত না হয়ে শান্ত থাকেন রজনীশ। পরে আরিবার মা তাকে গাড়ির দিকে টেনে নিয়ে যান। এরপরই তিনজন গাড়ি করে ঘটনাস্থল ছাড়ে। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাতেই রজনীশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিনজনকে আটক করে। বাজেয়াপ্ত করা হয় লাইসেন্সপ্রাপ্ত বন্দুকটিও, যা এহসানের নামে ছিল। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর নেই (Uttar Pradesh)।

Related Articles