দেশ

ভিড় থেকে অগ্নিকাণ্ড, সামলাবে রোবট! কুম্ভমেলায় এআই প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত

artificial intelligence to be used in upcoming kumbh mela

Truth Of Bengal: মৌ বসু : ২০২৫ সালে উত্তর প্রদেশের এলাহাবাদে বসবে মহাকুম্ভর আসর। মেলায় আগত জনসমাগম সামলাতে এখন থেকেই নানান ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন। ভিড় সামলাতে ও দর্শনার্থীদের সুরক্ষার কথা ভেবে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রথম বার কুম্ভমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা সামলাতে রোবট ব্যবহার করা হবে।
উত্তর প্রদেশের প্রশাসন বিশ্বের অন্যতম সবচেয়ে বড়ো ধর্মীয় মেলা কুম্ভমেলায় প্রথম বার রোবোটিক ফায়ার টেন্ডার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। অত্যাধুনিক রোবোটিক যন্ত্র ছাড়াও বিশেষ ভাবে প্রশিক্ষিত ২০০ জন ফায়ার কমান্ডোও মোতায়েন করা হবে।

দমকল বাহিনীর অতিরিক্ত ডিজি পদ্মজা চৌহান জানান, ২০-২৫ কেজি ওজনের ৩টি রোবোটিক টেন্ডারকে মোতায়েন করা হবে সেই সব জায়গায় যেখানে আগুন লাগলে দমকলকর্মীরা পৌঁছোতে পারবেন না। এসব অত্যাধুনিক রোবট খুব সহজে সিঁড়ি বেয়ে উঠে যেতে পারবে। নিমেষেই আগুন নেভাতে সক্ষম।

এছাড়াও ৩৫ ফুট উঁচু থেকে জল স্প্রে করে আগুন নেভানোর কাজে ওয়াটার টাওয়ার ব্যবহার করা হবে। এতে লাগানো থাকবে উচ্চ মানের অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাও।

Related Articles