Weather update: দক্ষিনবঙ্গে ঢুকছে বর্ষা! ভারী বৃষ্টি দক্ষিনবঙ্গের বেশ কিছু জেলায়
সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও
Truth of Bengal: আলিপুর আবহাওয়া দঅফতর সূত্রে খবর বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। ইতিমধ্যেই তার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে পাক বর্ষের বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও (Weather update)।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি দক্ষিণ-পশ্চিম দিকে সামান্য হেলে রয়েছে। অন্যদিকে পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুইয়ের টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এর ফলেই রাজ্যের কিছু জেলায় হতে চলেছে ভারী বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে আগামী দু’দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে আসতে চলেছে বর্ষা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা।
[আরও পড়ুনঃ Government Inaction: কেন গ্রেফতার হয়নি হামলাকারীরা? পহেলগাঁও নিয়ে কেন্দ্রকে একাধিক প্রশ্ন অভিষেকের]
মঙ্গল এবং বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জারি হয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather update)।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
উত্তরবঙ্গের আর জেলাতেই আগামী রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।






