খেলা

Football Squad: তাজিকিস্তান সফরের জন্য অনুর্ধ্ব ২৩ ভারতীয় দল ঘোষণা

India U23 squad announced for friendlies vs Tajikistan and Kyrgyz Republic.

Truth Of Bengal: তাজিকিস্তান ও কিরগিজিস্তান প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে নৌশাদ মুসার প্রশিক্ষণাধীন অনুর্ধ্ব-২৩ ভারতীয় ফুটবল দল। এই উপলক্ষ্যে সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করলেন প্রধান কোচ নৌশাদ মুসা। আগামী ১৮ জুন ভারতের জুনিয়র দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে তাজিকিস্তানের বিপক্ষে। এবং ২১ জুন কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে মেন-ইন-ব্লুজদের জুনিয়র ব্রিগেড। এই দুটি প্রীতি ম্যাচেই অনুষ্ঠিত হবে কাজিকিস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮.০০।

[আরও পড়ুন: Uttar Pradesh: সিএনজি স্টেশনের কর্মীকে বুকে বন্দুক ঠেকিয়ে হুমকি এক মহিলার]

দল ঘোষণার পর ভারতীয় দলের কোচ নৌশাদ মুসা জানান, ‘এই দুটি ম্যাচ থেকে ছেলের তাঁদের গুণগত মান যেমন বুঝতে পারবে, ঠিক তেমনই সঞ্চয় করবে অভিজ্ঞতাও। যা পরবর্তীকালে ভাল খেলতে তাঁদের সুবিধা দেবে। আমরা দুটি ম্যাচের জন্য ভালোই প্রস্তুতি সেরেছি। দলের ছেলেরা যে ফর্মে আছে, তাতে আমি খুশি।’

এর পাশাপাশি মুসা আরও বলেন, ‘তাজিকিস্তান ও কিরগিজিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে বুঝতে পারব ছেলেদের ঘাটতি কোন জায়গায় রয়েছে(Football Squad)। কেননা আমাদের সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। সেটা হল অনুর্ধ্ব-১৯ এশিয়ানকাপ বাছাইপর্বের ম্যাচ। কাজেই সেখানে এই দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে। সিনিয়র জাতীয় দল থেকে স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট, মিডফিল্ডার আয়ুশ ছেত্রী ও ডিফেন্ডার অভিষেক সিং এই দলে যোগ দেওয়ায় দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।’

FB POST: https://www.facebook.com/share/p/1AgVdkg7AJ/

এক নজরে দেখে নিন ঘোষিত ভারতীয় দল (Football Squad)

  • গোলরক্ষক- মহম্মদ আরবাজ, প্রিয়াংশ দুবে, সাহিল
  • ডিফেন্ডার- বিকাশ ইয়ুমনাম, দীপেন্দু বিশ্বাস, মহম্মদ সাইফ, নিখিল বার্লা, পরমভীর, শুভম ভট্টাচার্য, অভিষেক সিং।
  • মিডফিল্ডার – আয়ুশ ছেত্রী, চিঙ্গানগাম সিং, লালরেমটুলঙ্গা ফেনাই, লালরিয়ানলিয়ানা হামতে, লুইস নিকসন, মহম্মদ আমিন, ভিবীন মোহন, ভিনিথ ভেঙ্কটেশ।
  • স্ট্রাইকার- জোসেফ সানি, মহম্মদ সানান, পার্থিব গগৈ, সুহেল আহমেদ ভাট, করু সিং।

Related Articles