দেশ

HPSC Scam: এইচপিএসসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কংগ্রেসের

Congress MP Randeep Surjewala accuses HPSC of major recruitment scam in Haryana.

Truth Of Bengal: হরিয়ানার শাসকদল বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললো কংগ্রেস (HPSC Scam)। একটি স্টেটমেন্ট দিয়ে দলের সাংসদ, তথা এআইসিসি মুখপাত্র, রণদীপ সিং সুরজেওয়ালার অভিযোগ করেছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগে দুর্নীতি করেছে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন (এইচপিএসসি)। এখানেই শেষ নয়, তিনি এইচপিএসসিকে ‘হেরা ফেরি সার্ভিস কমিশনে’রও তকমা দিয়েছেন।

[আরও পড়ুন: Government Inaction: কেন গ্রেফতার হয়নি হামলাকারীরা? পহেলগাঁও নিয়ে কেন্দ্রকে একাধিক প্রশ্ন অভিষেকের]

আরও কয়েকটি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান সুরজেওয়ালার বক্তব্য, “হরিয়ানায় এতটাই দুর্নীতি করেছে বিজেপি সরকার যে যোগ্য ব্যক্তি না পেয়ে এইচএসপিসির চেয়ারম্যান করা হয়েছে বিহারের অলক কুমার ভার্মাকে ২০২০ সালের ২৩ অক্টোবরে। পরের বছর এই কমিশনেই ‘অ্যাটাচি কাণ্ড’ ঘটে। ঘুষ দেওয়া হয়েছিল অ্যাটাচি করে। ডেন্টাল সার্জেন ভর্তির পরীক্ষায় ঘুষ নেওয়া হয়। তিন কোটি ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল এইচএসপিসির সচিব অনিল কুমার নাগরের অফিস থেকে।”

এখানেই তিনি থেমে যাননি। সিভিল সার্ভিস, স্টার্ফ নার্স, বিএলডিএ এবং ‌এএনএম নিয়োগেও দুর্নীতির অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ (HPSC Scam)। সুরজেওয়ালার দাবি, “আগস্ট ২০২৪এ বিজ্ঞপ্তি জারি করে ২৬টি বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের কথা বলা হয়েছিল। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিলেন ২ হাজার ২২৪টি পদে। তবে ২০২৫ সালের পলিটিক্যাল সায়েন্স সেই পরীক্ষার ও গত ১লা জুন হিন্দি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পরীক্ষার প্রশ্ন লিক হয় এবং ২৭টি প্রশ্ন ভুল ছিল। এছাড়া এই মাসের ভূগোল পরীক্ষার ২৬টি প্রশ্ন পুরোপুরি মিলে গেছে বিহার পাবলিক সার্ভিস কমিশনের সঙ্গে।”

FB POST: https://www.facebook.com/share/p/16iF4XYozK/

শেষে সুরজেওয়ালা প্রশ্ন তোলেন, “সরকার চাপে পড়ে পরীক্ষা বাতিল করে। কি কারনে এই ছেলেখেলা বেকারদের সঙ্গে? দুর্নীতিতে ভর্তি হরিয়ানার ডবল ইঞ্জিন সরকার। বিচারবিভাগীয় তদন্ত দরকার।” এবার দেখার বিষয় যে বিচারবিভাগীয় তদন্ত শেষ পর্যন্ত হয় কিনা। জল কোনদিকে গড়াচ্ছে, সেটাই দেখার (HPSC Scam)।

Related Articles