Truth of Bengal: ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে সোশ্যাল মিডিয়ায় একটা লেখা পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। না সেটা কোনও রাজনৈতিক বিষয়ে পোস্ট নয়। কেরলের এই সাংসদ যেটি পোস্ট করেছিলেন তা হল সদ্য ভারতীয় টেস্ট দল থেকে অবসর নেওয়া বিরাট কোহলিকে নিয়ে।(Virat Kohli)
[আরও পড়ুনঃ Santipur: ভিনরাজ্যে বাঙালিদের উপর আক্রমণ, প্রতিবাদের ঢেউ শান্তিপুরে]
ওভালে চতুর্থ দিনে ম্যাচ চলাকালীন যখন ২২ গজে ব্যাট হাতে যখন একদিকে ঝড় তুলছেন জো রুট ও হ্যারি ব্রুক এবং অন্য দিকে মহম্মদ সিরাজ ক্যাচ মিস করার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শশী লেখেন, ‘চলতি বছরের ভারত বনাম ইংল্যান্ড সিরিজ চলাকালীন আমি খুব মিস করেছি বিরাট কোহলিকে(Virat Kohli)। আমার মনে পরে না এর আগে প্রাক্তন ভারতীয় টেস্ট দলের তারকা ব্যাটারকে কখনও এত মিস করেছি। বিরাট মাঠে থেকে যেভাবে দলের খেলোয়াড়দের অনুপ্রেরণা দিত, তা এক কথায় অসাধারণ। মাঠে ওর পারফরম্যান্স যে কোনও সময়ই ম্যাচের রং বদলে দিতে পারত। তাই এমন সিরিজ চলাকালীন বিরাট কোহলিকে খুব দরকার ছিল। আমার অনুরোধ কোহলিকে অবসর ভেঙে তুমি আবার জাতীয় দলে ফিরে এস। এই সময় তোমার মত একজন ক্রিকেটারকেই দরকার।’
I’ve been missing @imVkohli a few times during this series, but never as much as in this Test match. His grit and intensity, his inspirational presence in the field, not to mention his abundant batting skills, might have led to a different outcome. Is it too late to call him out…
— Shashi Tharoor (@ShashiTharoor) August 3, 2025
প্রসঙ্গত, চলতি বছরের আইপিএল চলার মাঝেই রোহিতের পর বিরাটও লাল বলের ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছে। বিরাটের (Virat Kohli)এমন সিদ্ধান্তে বেশ বিস্মিত হয়ে পড়েছিলেন ক্রিকেট ভক্তরা। এবারের ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে ভারতের ফল একেবারেই আশানুরূপ হয়নি। সেই সময়ই বিরাটের ক্রিকেটারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন শশী।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
বিরাট (Virat Kohli) দেশের হয়ে মোট ১২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ৯, ২৩০ রান। শতরান রয়েছে ৩০টি। হাফ সেঞ্চুরি রয়েছে ৩১টি। ভারতের হয়ে টেস্ট ম্যাচে বিরাট অধিনায়কত্ব করেছেন মোট ৬৮টি টেস্টে। যেখানে ভারত জয়ের মুখ দেখেছে মোট ৪০টি টেস্টে। এখন দেখার শশী থারুরের অনুরোধ মেনে বিরাট কি আবার টেস্টে জাতীয় দলে ফিরবেন, নাকি নিজের সিদ্ধান্তেই অনড় থাকবেন, তা অবশ্য সময়ই বলবে।






