Truth Of Bengal: ইংল্যান্ড জাতীয় দলের কোচের পদে থাকাকালীন দলকে সাফল্যের কাছে নিয়ে গেলেও চূড়ান্ত সাফল্য দিতে পারেননি সাউথ গেট। সেই প্রাক্তন ব্রিটিশ ফুটবল কোচ সাউথগেটকে এবার ‘নাইটহুড’ উপাধি দেওয়া হল। অর্থ্যাৎ এখন থেকে তাঁর নামের পাশে যুক্ত হল স্যার শব্দটি।
সাউথগেটের আগে এই উপাধি পেয়েছেন মোট তিনজন ব্রিটিশ ফুটবলার। এঁরা হলেন বরি রবসন, আলফ রামসে, ওয়াল্টার উইন্টারবটম।
প্রসঙ্গত, সাউথগেট ইংল্যান্ডের কোচ হিসেবে মোট ১০২টি ম্যাচ দায়িত্ব সামলেছেন। তার মধ্যে ইংল্যান্ড ৬১টি ম্যাচে জয়, ২৪টি ড্র এবং ১৭টি ম্যাচে হারের মুখ দেখেছিল।
সাউথগেটের এমন সম্মাননা পাওয়া প্রসঙ্গে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনের প্রধান ডেবি ইউয়িট জানান, ‘সাউথগেট ইংল্যান্ড ফুটবলের জন্য অনেক অবদান রয়েছে। তাঁর সময়ে জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে কোচ এমনকি সমর্থকদের মধ্যেও আলাদা একটা সম্পর্ক গড়ে উঠেছিল। দেশকে ট্রফি এনে দিতে না পারলেও, তাঁর আমলে ইংল্যান্ড ফুটবলে যে একটা বিশেষ পরিবর্তন দেখা গিয়েছিল এটা অস্বীকার করার কোনও উপায় নেই। কাজেই সাউথগেট এই সম্মাননা পাওয়া আমরা সকলেই দারুণ খুশি।’
সাউথ গেটের পাশাপাশি অন্য আর এক ক্রীড়াবিদকেও এই সম্মাননা প্রদান করা হচ্ছে। তিনি হলেন ওয়েলসের প্রাক্তন রাগবি খেলোয়াড় এবং সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জেরাল্ড ডেভিস। ডেভিস ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওয়েলসের প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন।






