দেশ

Delhi: বৃহস্পতিবার রাজধানীর ৬টি স্কুলে বোমাতঙ্ক, ৪ দিন ৩ বার বোমাতঙ্ক

পুলিশ সূত্রে খবর, রাজধানীর ৬টি স্কুলে বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ৩৫ মিনিট এবং ৭টা বেজে ৪৮ মিনিটে যায় হুমকি ইমেল।

Truth of Bengal: আবারও দিল্লির স্কুলে বোমাতঙ্ক। চারদিনে এই নিয়ে তিনবার দিল্লির স্কুলে বোমাতঙ্কের পরিস্থিতি। বুধবারের পর বৃহস্পতিবারও দিল্লির ৬টি স্কুল নতুন করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তৎপরতার সঙ্গে সেইসব স্কুল ফাঁকা করে দেওয়া হয়। শুরু হয় পুলিশ ও দমকল বাহিনীর তল্লাশি। নিরাপত্তার বিষয় নিয়ে আপস করতে নারাজ স্কুল কর্তৃপক্ষও। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, একটিও স্কুল থেকে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি।(Delhi)

[আরও পড়ুনঃ Ranbir Singh: রণবীরের ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ে ‘খাদ্যে বিষক্রিয়া’! প্রকাশ্যে আসল কারণ]

পুলিশ সূত্রে খবর, রাজধানীর ৬টি স্কুলে বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ৩৫ মিনিট এবং ৭টা বেজে ৪৮ মিনিটে যায় হুমকি ইমেল। এই ছয়টি স্কুলের মধ্যে রয়েছে, অন্ধ্রা স্কুল, বিজিএস ইন্টারন্যাশনাল স্কুল, রাও মান সিং স্কুল, কনভেন্ট স্কুল, ম্যাক্স ফোর্ট স্কুল এবং দোওয়ারকার ইন্দ্রপ্রস্থ ইন্টারন্যাশনাল স্কুল। এই খি এর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ ও বম্ব স্কোয়াড।(Delhi)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

প্রসঙ্গত, বুধবার সকালেই রাজধানীর মালব্যনগর ও করোল বাগের দু’টি স্কুলে হুমকি ইমেল গিয়েছিল। তারপর বেলা বাড়তেই সেই সংখ্যাটা ৫০ পেরিয়ে যেতে দেখা গিয়েছিল। তবে সেইসব স্কুলের নামের তালিকা সামনে আনা হয়নি পুলিশ প্রশাসনের তরফ থেকে। ইমেল মারফৎ এই হুমকি যাওয়ার খিবীর ছড়িয়ে পড়তেই তৎপরতার সঙ্গে স্কুলগুলিতে ফাঁকা করে দিয়ে শুরু হয় তল্লাশি। বুধবারের আগে সোমবারও ৩২ টি স্কুলে বোমা রাখার হুমকি ফোন গিয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করেও ছড়িয়ে পড়েছিল চাঞ্চল্য। তবে সেদিনও লাগাতার তল্লাশি চালিয়েও সন্দেহজনকভাবে কিছুই উদ্ধার হয়নি।(Delhi)

 

Related Articles