
The Truth of Bengal: লোকসভা নির্বাচনের আগে নির্বাচনের ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেন,” আগামী লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০ আসন পাবে। বিজেপি একাই পাবে ৩৭০ আসন।” তারই পাশাপাশি কংগ্রেস দলকে পরিবারবতন্ত্রিক দল বলেও কটাক্ষ করেন তিনি।
সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই বিরোধীদের কটাক্ষের সুরে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। সোমবার লোকসভায় জবাবি ভাষণে লোকসভা নির্বাচনের ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কংগ্রেসকে একাধিক ভাষায় কটাক্ষও করেন তিনি। তিনি বলেন,” আগামী লোকসভা নির্বাচনে এনডিএ ৪০০ আসন পাবে। বিজেপি একাই পাবে ৩৭০ আসন।” তিনি আরও বলেন ,” কংগ্রেস টিকে আছে পরিবারবতন্ত্রে।আপনাদের এই দীর্ঘ দিন ধরে বিরোধী দলে থাকার সংকল্পকে আমি সাধুবাদ জানাই আপনারা যে ভাবে বহু দশক ধরে এখানে বসেছিলেন, একই ভাবে আপনারা সেখানে বসার সংকল্প করেছেন। জনগণ অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন।”বলা যায় নির্বাচনের আগেই একপ্রকার ফলপ্রকাশ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, লোকসভায় মোট আসন সংখ্যা ৫৪৫। প্রধানমন্ত্রীর কথায় এই ৫৪৫ টি আসনের ৩৭০ টি পাবে বিজেপি। এনডিএ পাবে ৪০০ আসন। নরেন্দ্র মোদির এমন মন্তব্যে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।






