রাজ্যের খবর

ভোটের মুখে ফের ‘জুমলা’র ফাঁদ? বিজেপির ‘যুবশক্তি’ প্রকল্পকে কড়া ভাষায় বিঁধলেন তৃণমূল প্রার্থী

প্রথম যখন বিজেপি দেশের ক্ষমতায় আসেন তখন বলেছিলেন সারাদেশের প্রতিবছর দেশের ২ কোটি বেকারের,চাকরি হবে মহিলাদের ভাতা দেয়া হবে।

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: ভোটের আগে বিজেপি আবার বাংলার মানুষকে ভুল বুঝিয়ে জুমলার ফাঁদে ফেলতে চাইছে। শুক্রবার হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানী কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন অভিযোগ করে বলেন বিজেপি কর্মীরা আমার বিধানসভা এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে একটি করে ফর্ম দিচ্ছেন। তাতে নানা ধরনের প্রতিশ্রুতি রয়েছে। এবং বলছে যে যুবশক্তি প্রকল্প নামে একটি প্রকল্প আনবেন সেখানে বেকার যুবকদের অরিন্দম বাবুর প্রতিবছর ভোটের আগে এই সমস্ত বিজেপির গেরুয়াধারীরা এসে বাংলার মানুষকে বোকা বানাবার চেষ্টা করেন এর আগে প্রথম যখন বিজেপি দেশের ক্ষমতায় আসেন তখন বলেছিলেন সারাদেশের প্রতিবছর দেশের ২ কোটি বেকারের,চাকরি হবে মহিলাদের ভাতা দেয়া হবে।

সবটাই মিথ্যা সেটা আজ প্রমাণিত, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের সরকার বেকার যুবকদের জন্য যুব সাথী করেছেন,মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার দিয়েছেন, কন্যাশ্রী রূপশ্রী যুব সাথী থেকে শুরু করে বার্ধক্য ভাতা সমব্যথী প্রকল্পগুলির সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেই কথা রাখেন। আর বিজেপির এসব জুমলাবাজরা প্রতিবার নির্বাচনের আগে এসে বাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুল বুঝিয়ে যান। আমার নির্বাচন ক্ষেত্রেও দেখতে পাচ্ছি গুচ্চুগুচ্ছ লিফলেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে গেরুয়াধারীরা, মানুষের বাড়ি বাড়ি গিয়ে যুব শক্তি নামে একটা প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে একটি করে ফর্ম দিচ্ছে তাতে লেখা আছে, ভয় আউট, ভরসা ইন, অরিন্দম বাবুর প্রশ্ন কি ভ্যালু আছে এই ফালতু কাগজটার খালি ভুল বোঝানো।

এর রাজ্যে এসে বেকারদের ২ কোটি চাকরি প্রতিশ্রুতি প্রতিটি পরিবারের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা এইসব কথা বিজেপি নেতারা বলেছিলেন পরবর্তীকালে, বিজেপির কোন প্রতিশ্রুতি রক্ষা হয়নি, একটা জনসভা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা বলেছিলেন ওইসব কথা ভোটের আগে বলতে হয় তাহলে বুঝতে পারছেন এই হচ্ছে বিজেপির চরিত্র। এদের বিশ্বাস করবেন না।

Related Articles