রাজ্যের খবর

Forest Park: অধ্যাপকের বাগানে জৈব সার দিয়েই ফলছে বিভিন্ন প্রজাতির আম

মেদিনীপুরের দেলুয়ার কাছে প্রায় ১৪ একর জমিতে গড়ে উঠেছে প্রশান্ত-র স্বপ্নের বাগান

Truth of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বাগান মালিকের নাম প্রশান্ত কুমার দাস। তিনি ঝাড়গ্রামের সেবা ভারতী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক। তিনি মেচেদার বাসিন্দা হলেও কর্মসূত্রে গত ২০ বছর ধরে পশ্চিম মেদিনীপুরে থাকেন। এই তরুণ অধ্যাপকের একমাত্র লক্ষ্য নতুন প্রজন্মকে বিকল্প আয়ের সন্ধান দেওয়া। সেই উদ্দেশ্যেই তিনি মেদিনীপুর শহরে গড়ে তুলেছেন ‘সৃজনী অ্যাগ্রো ফাউন্ডেশন’।

[আরও পড়ুনঃ Daily Horoscope: শারীরিক সমস্যায় ভুগবেন কোন রাশির জাতকরা? জানতে পড়ুন আজকের রাশিফল]

এই কাজে তাঁকে সাহায্য করছে মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতি। মেদিনীপুরের দেলুয়ার কাছে প্রায় ১৪ একর জমিতে গড়ে উঠেছে প্রশান্ত-র স্বপ্নের বাগান। সাধ করে নাম রেখেছেন ‘ফরেস্ট পার্ক’ (Forest Park)। কী নেই সেখানে, আম, পেয়ারা, পেঁপে, মুসাম্বি গাছ থেকে শুরু করে ফুল, সব্জি, মাশরুম-সহ হাজারও সম্ভার। এ ছাড়াও মৌমাছি প্রতিপালন থেকে ভিলেজ টুরিজ্যমেরও ব্যবস্থা রয়েছে ওই বাগানে। ‘ফরেস্ট পার্ক’ ফলেছে জাপানের মিয়াজ়াকি আম আমেরিকার রেড পালমার, দক্ষিণ আফ্রিকার রেড আইভরি আর ভারতের বিখ্যাত আলফানসো আম। বাগানের প্রধান আকর্ষণ ‘অলটাইম’ কাটিমন আম।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শীতকালে এই বাগান ভরে থাকে নানা রকম মরশুমি ফুলে। বর্তমানে এই বাগানে (Forest Park) প্রতিদিন ১৪-১৫ জন স্থানীয় কাজ করেন। তবে আগামী দিনে মৌমাছি প্রতিপালন ও ভিলেজ টুরিজ্যমের পরিকল্পনা আরও বড় আকারের হলে কাজের সংস্থানও বাড়বে। তরুণ এই অধ্যাপক চান আগামী দিনে যুবসমাজ নতুন আয়ের মুখ দেখতে এই ধরনের বিভিন্ন প্রজাতির গাছপালা লাগিয়ে বাগান তৈরি করুক। যার ফলে সবুজায়নে ভরে উঠবে এলাকা সঙ্গে হাতেও আসবে রোজগার। দিনের শেষে মনের শান্তি দেবে তার প্রিয় বাগান আর সংসার চালাতে খরচা জাগাবে এই ধরনের নতুন সবুজায়ন।

Related Articles