Sinus: সাইনাসের কারণে বারবার হাঁচতে গিয়ে বিড়ম্বনার শিকার? সমাধানে হাজির ক্ষুদ্র রোবট
প্রিক্লিনিক্যাল ট্রায়ালে পশুর ওপর সফল পরীক্ষা করা হয়েছে। নাকের ফুটো দিয়ে ভেতরে ক্ষুদ্র রোবট ঢুকলেই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নির্দেশ দেওয়া হবে কোন নির্দিষ্ট জায়গায় সংক্রমণ হয়েছে।
Truth of Bengal: সাইনাসের জ্বালায় জর্জরিত? বারবার হাঁচি-কাশির কারণে বিড়ম্বনার শিকার হচ্ছেন? একাধিক ঘরোয়া টোটকা, ওষুধ খেয়েও কমছে না সমস্যা? সাইনাসের কারণে হাঁচি-কাশির সমাধানে এগিয়ে এলেন হংকং আর চিনের একদল গবেষক। তাঁরা ধুলোর কণার চেয়েও ছোট্ট রোবট তৈরি করেছেন যা অনায়াসে নাকের ফুটো দিয়ে ভেতরে ঢুকে নাক বন্ধ হয়ে যাওয়া আটকে দেবে। মাইক্রো রোবটের আয়তন একটা চুলের চেয়েও সরু (Sinus)।
আরও পড়ুনঃ Kedarnath Yatra: ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে ধস, আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা
প্রিক্লিনিক্যাল ট্রায়ালে পশুর ওপর সফল পরীক্ষা করা হয়েছে। নাকের ফুটো দিয়ে ভেতরে ক্ষুদ্র রোবট ঢুকলেই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে নির্দেশ দেওয়া হবে কোন নির্দিষ্ট জায়গায় সংক্রমণ হয়েছে। ক্ষুদ্র রোবটের নাম দেওয়া হয়েছে ফটোক্যাটালিটিক মাইক্রোরোবট। নাকের ভেতরে সাইনাস ক্যাভিটিতে ঘটা ব্যাক্টেরিয়াজনিত সংক্রমণ ঠেকাতে সক্ষম ফটোক্যাটালিটিক মাইক্রোরোবট (Sinus)।
Truth of bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
ম্যাগনেটিক পার্টিকেল ও তামা দিয়ে তৈরি রোবটকে সক্রিয় করা হয় সুক্ষ্ম অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বিদ্যুৎ তরঙ্গ পাঠিয়ে। বিদ্যুতের সাহায্যে গরম হয়ে উঠবে রোবট। তা সাইনাস ক্যাভিটির ভেতরে সর্দি ঠেলে এগিয়ে গিয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সংক্রমণ ঘটানো ব্যাক্টেরিয়াকে ধ্বংস করে দেবে। আন্তর্জাতিক জার্নাল ‘Journal Science ‘ প্রকাশিত হয়েছে গবেষণাপত্র (Sinus)।






