দেশ

Kedarnath Yatra: ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে ধস, আপাতত বন্ধ কেদারনাথ যাত্রা

এমনকি সোনপ্রয়াগের কাছে মানকাটিতেও ঘটেছে ধস নামার ঘটনা। ফলে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ কেদারনাথ যাত্রা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল।

Truth of Bengal: চলছে নাগাড়ে বৃষ্টি। সেই বৃষ্টির কারণেই উত্তরাখণ্ডের একাধিক এলাকায় ধস নামার খবর সামনে আসছে। এমনকি সোনপ্রয়াগের কাছে মানকাটিতেও ঘটেছে ধস নামার ঘটনা। ফলে বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ কেদারনাথ যাত্রা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। প্রশাসন সূত্রে খবর, যাত্রীসুরক্ষার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত গ্রহণ। তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে জানানো হয় ফের কেদারনাথযাত্রা শুরুর দিনক্ষন (Kedernath Yatra)।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo: সতীর্থ জটার মৃত্যু মেনে নিতে পারছেন না সিআর সেভেন

প্রশাসন সূত্রে জানা যায়, পাহাড় থেকে বোল্ডার মানকাটিয়ার রাস্তার উপর পড়ে যায়। অতিরিক্ত বৃষ্টির কারণেই এই পরিস্থিতি বলে জানিানো হয় প্রশাসনের তরফ থেকে। মাঝ রাস্তায় বোল্ডারের স্তুপাকারের কারণেই বন্ধ হয়ে পড়ে রাস্তা। এমনকি বহু দর্শনার্থীর গৌরীকুণ্ড থেকে ফেরার পথে রাস্তায় আটকে পড়ার খবর সামনে আসে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। দ্রুততার সঙ্গে শুরু হয় তাদের উদ্ধারকাজ। উত্তরাখণ্ডের সরকারী এক আধিকারিকের তরফ থেকে জানানো হয়, আটকে পড়া যাত্রাদের উদ্ধারের পর নিয়ে যাওয়া হয় সোনপ্রয়াগে। এই পরিস্থিতির মাঝে কেদারনাথযাত্রা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন (Kedernath Yatra)।

Truth of Bengal: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

মৌসমভবন সূত্রে খবর, উত্তর ও পশ্চিমভারতের কিছু রাজ্যের কিছু জায়গায় আগামী ৮ জুলাই পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই তালিকাতেই রয়েছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ  রাজস্থানের পূর্বাংশ ও হরিয়ানা। একইসঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশের পূর্ব অংশের কিছু জায়গাতে আগামী ৬ জুলাই পর্যন্ত। একইসঙ্গে আগামী ৫-৮ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশের পশ্চিমের কিছু অংশে। যার জেরে পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ করা হল কেদারনাথযাত্রা (Kedernath Yatra)।

Related Articles