স্বাস্থ্য

ডায়েটের তালিকায় চালকুমড়ো রাখছেনতো প্রতিদিন? জানুন চালকুমড়ো কি কি রোগ উপশম

Know what cures ash gourd

The Truth of Bengal: আচ্চা কত জন আছেন যারা চালকুমড়ো খেতে ভালোবাসেন? হাতের কাছেই আছে এই সবজি। এই সবজি প্রোটিন ভিটামিনে ভরপুর। চাল কুমড়োর মধ্যে রয়েছে ভিটামিন সি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, পটাশিয়াম, জিঙ্ক এর মতো উপাদান। রয়েছে একাধিক উপকারী খনিজ আর ভিটামিন। এই সবজির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের একাধিক রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। যদি কেউ ডায়েটে চালকুমড়ো রাখছেন তাহলে খুবই ভালো করছেন। তাই জানতে হবে চাল কুমড়ো খেলে কি কি সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি।

১। এই সবজির মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইবার এবং জল। যাদের অন্ত্রের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে এই সবজি খাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ। যাদের সর্বক্ষণ গ্যাস অম্বলের মতো সমস্যা হতে থাকে তারা বেশি করে খান এই চালকুমড়ো। চালকুমড়ো খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়। যেহেতু চালকুমড়োর মধ্যে ফাইবারের পরিমাণ বেশি তাই তাড়াতাড়ি হজম হয়ে যায় এই সবজি।

২। অফিস থেকে বাড়ি ফিরে আর কিছুই করতে ইচ্ছে করেনা। ক্লান্তিতে যেন মনে হয় হাত পা ধুয়ে শুয়ে পড়ি। এই ক্লান্তি দূর করতে পারবে চালকুমড়ো। কারণ চালকুমড়োর মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে ভিটামিন বি ৩। যা খেলে দ্রুত কাটবে আপনার ক্লান্তি বরং বাড়বে এনার্জি।

৩। যদি আলসার থাকে কারুর তাহলে ক্ষতি হতে পারে পাকস্থলীতে। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য খেতে হবে চালকুমড়ো। তাই খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে চালকুমড়ো।

৪। চালকুমড়ো শরীরকে ঠান্ডা করে। চালকুমড়োর মধ্যে রয়েছে যথেষ্ট পরিমাণে সিডেটিভ প্রপার্টিজ। এই উপাদান দেহকে শান্ত করতে সাহায্য করে। এর ফলে ঘুম ভালো হয় রাতে।

Related Articles