গরমে কেবল ত্বক না, যত্ন নিন চোখেরও, জেনে নিন চোখ ভালো রাখার কিছু পন্থা
In summer, not only the skin, but also take care of the eyes

The Truth of bengal: ঘড়ির কাঁটায় সবে মাত্র বেজেছে সকাল ৮ টা। সেই থেকেই বাইরে বেরোলে চোখ ঝলসে যাওয়ার মত অবস্থা। এই গরমে রোদে বেরোলে অনেকের অনেক রকম সমস্যা হয় চোখের। চোখ জ্বালা করা, চোখ লাল হওয়া, চোখ চুলকানো এমনকি চোখ ফুলে যাওয়ার মত সমস্যা হতে পারে আপনার। তাই গরমে কেবল ত্বকের যত্ন করলেই হবেনা, আপনাকে চোখের ও যত্ন নিতে হবে। কিভাবে নেবেন? জেনে নিন।
১। চোখ বাঁচাতে আপনাকে ব্যবহার করতে হবে সানগ্লাস। আবার সব সানগ্লাসের ক্ষমতা থাকে না রোদের প্রখর রশ্মি ঠেকানোর। তাই ইউভিএ বা ইউভিবি দেওয়া সানগ্লাস ব্যবহার করতে হবে আপনাকে।
২। আপনি কি চোখে কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে সানগ্লাস অতি অবশ্যই ব্যবহার করতে হবে। তা নাহলে কড়া রোদের হাত থেকে বাঁচাতে পারবেন না আপনার চোখ।
৩। এই গরমে চিকিৎসকেরা বারবার সতর্ক করছেন বেশি করে জল খাওয়ার জন্য। তারপরেও যদি চিকিৎসকদের না মানেন তাহলে কেবল আপনার শরীরে নয়, আপনার চোখের ক্ষেত্রেও ঘনিয়ে আসছে বিপদ। দেহে জলের ঘাটতি হলে অনেক কিছুই সমস্যা হয়। শরীরের পাশাপাশি জল কম খেলে আপনার চোখও শুষ্ক হয়ে যেতে পারে। ফলে চোখের এলার্জি, চোখ জ্বালা, চোখ লালা হওয়ার মত সমস্যা গুলো দেখা যায়। তাই চোখের সমস্যা কমাতে গেলে পর্যাপ্ত পরিমাণে আপনাকে জল খেতে হবে।






