বিনোদন

Yaalini Raj Chakraborty: মিষ্টি হাতে ‘চোদ্দো প্রদীপের’ প্রস্তুতি! সলতে পাকাচ্ছে রাজ-শুভশ্রীর ‘রাজকন্যা’ ইয়ালিনী, ভাইরাল ভিডিয়ো

কালীপুজোর উদ্বোধনের জন্য গতকাল সকালেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় উড়ে গিয়েছিলেন মালদহ। ফলে দীপাবলির এই বিশেষ সন্ধ্যায় তিনি ছিলেন না বাড়িতে।

Truth of Bengal: দীপাবলির উৎসবে এবার চক্রবর্তীর বাড়িতে বিশেষ চমক! যেখানে সাধারণত মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুই ছেলে-মেয়ের সঙ্গে সমস্ত উৎসব উদযাপন করেন, সেখানে এবার মায়ের অনুপস্থিতিতে বাড়ির ছোট্ট মেয়ে ইয়ালিনী তুলে নিল চোদ্দো প্রদীপ জ্বালানোর গুরু দায়িত্ব (Yaalini Raj Chakraborty)।

জানা গেছে, কালীপুজোর উদ্বোধনের জন্য গতকাল সকালেই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় উড়ে গিয়েছিলেন মালদহ। ফলে দীপাবলির এই বিশেষ সন্ধ্যায় তিনি ছিলেন না বাড়িতে। মায়ের অনুপস্থিতিতেই বাড়ির মেয়ে ইয়ালিনী প্রথা মেনে চোদ্দো প্রদীপ প্রস্তুত করার কাজ শুরু করে দিল। একটি ভিডিয়োতে দেখা গেল, সুতোর কাজ করা সুন্দর পোশাকে সেজে, কপালে ছোট্ট টিপ পরে ইয়ালিনী মন দিয়ে সলতে পাকাচ্ছে। তবে এই কাজে সে একা নয়, ইয়ালিনীকে যোগ্য সঙ্গত দিচ্ছে তার পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডে। সৃষ্টি হলেন পরিচালক রাজ চক্রবর্তীর দিদির মেয়ে। ভিডিয়োতে দেখা যায়, দিদি সৃষ্টির নির্দেশ মতোই ‘রাজকন্যা’ ইয়ালিনী অত্যন্ত ‘দক্ষতার’ সঙ্গে সমস্ত কাজ করছে, সলতে পাকানোর পর প্রদীপে তেলও ঢালছে সে। ছোট্ট হাতে এত বড় দায়িত্ব সামলানোর এই দৃশ্য মন জয় করেছে সকলের (Yaalini Raj Chakraborty)।

ভিডিওর এক ঝলকে ইয়ালিনীর দাদা ইউভানকেও দেখা গেলেও, প্রদীপ তৈরির মূল দায়িত্বে ছিল ইয়ালিনীই। যেখানে দুর্গাপূজার অষ্টমীর অঞ্জলি থেকে দশমীর সিঁদুরখেলা কিংবা প্যান্ডেল হপিং—সবখানেই ইউভান আর ইয়ালিনীর হাত ধরে রাজ-শুভশ্রীকে দেখা যায়, সেখানে মায়ের অনুপস্থিতিতে ছোট্ট মেয়ের এমন দায়িত্বশীল আচরণ সত্যিই প্রশংসার যোগ্য। শুটিং না থাকলে অভিনেত্রী প্রায়শই ছেলে-মেয়ের মজার ভিডিও শেয়ার করেন, কিন্তু এবারের দীপাবলির এই ভিডিও যেন এক অন্য বার্তা দিল—ঘরের মেয়ে একাই একশো!

Related Articles