Title Surprise: “কাজ শেষে জানতে পারি নাম পাল্টেছে” ‘দ্যা বেঙ্গল ফাইলস’ নিয়ে বিস্ফোরক শাশ্বত
Saswata Chatterjee, cast in Vivek Agnihotri’s The Bengal Files, reveals he wasn’t informed about the title change from The Delhi Files until post-shooting.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিশিষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি ‘দ্যা বেঙ্গল ফাইলস’ নিয়ে একপ্রকার চাঞ্চল্যকর মন্তব্য করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তিনি এই ছবিতে অভিনয় করেছেন(Title Surprise)। তাঁর অভিযোগ, শুটিংয়ের সময় ছবির নাম ছিল ‘দ্যা দিল্লি ফাইলস’, কিন্তু শেষ হওয়ার পর তিনি জানতে পারেন যে ছবির নাম পাল্টে রাখা হয়েছে ‘দ্যা বেঙ্গল ফাইলস’। এমনিতেই এই সিনেমাকে ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে, তার উপর শাশ্বত চট্টোপাধ্যায়ের এই মন্তব্য বাড়িয়ে তুলেছে সন্দেহ।
[আরও পড়ুনঃ WhatsApp AI: মেসেজ লিখতে হোয়াটসঅ্যাপের নয়া এআই নির্ভর ফিচার]
‘দ্যা বেঙ্গল ফাইলস’ ছবির একঝলক বিবেক অগ্নিহোত্রী দেখানোর পরই তাঁকে পড়তে হয়েছিল আইনি জটে। তবে তা কাটিয়ে তিনি কলকাতার এক ‘ফাইভ স্টার’ হোটেলে ছবি ট্রেলার লঞ্চের অনুষ্ঠান আয়োজন করা হয়(Title Surprise)। তবে সেখানেও তৈরি হয় সমস্যা। পরিচালকের অভিযোগ, রাজনৈতিক কারণেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।
FB POST:https://www.facebook.com/truthofbengal
এবার এমন একটি পরিস্থিতিতে বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এক বড়সড় অভিযোগ করলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়(Title Surprise)। তিনি জানান সিনেমার শুটিং চলাকালীন নাম পাল্টানোর কথা তাঁকে জানানো হয়নি, বরং কাজ শেষ হওয়ার পর তিনি জানতে পারেন যে ছবির নাম পাল্টানো হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কি কারণে নাম পাল্টানো বিষয়টি অভিনেতাকে জানানো হয়নি।
শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “যখন শুটিং চলছিল, তখন ছবির নাম ছিল ‘দ্যা দিল্লি ফাইলস’। তবে ছবির নাম যে পাল্টানো হয়েছে, তা আমি জানতে পারি কাজ শেষ হওয়ার পর। নাম পাল্টে রাখা হয়েছে ‘দ্যা বেঙ্গল ফাইলস’। কিন্তু নাম কেন পাল্টানো হলো, আমার হাতে তা নেই। যতক্ষণ না আমি ছবিটা দেখছি, ততক্ষণ আমি বুঝতে পারবো না কেন এমনটা ঘটেছে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি পরিণতি হয় বিবেক অগ্নিহোত্রী ও ‘দ্যা বেঙ্গল ফাইলস’ ছবির।



