Truth of Bengal: এই মুহূর্তে বাংলা সহ গোটা ভারতবর্ষের সিনেমা জগতের অন্যতম আলোচনার বিষয় বিতর্কিত ছবি ‘দ্যা বেঙ্গল ফাইলস’। আইনি জট কাটিয়ে যেভাবে ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, তারপর আরো স্পর্শকাতর হয়ে গেছে পরিস্থিতি। জোরদার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। যদিও পাল্টা এসেছে রাজ্য সরকারের তরফ থেকেও।(The Bengal Files)
[আরও পড়ুনঃ Congress Rally: বড় পরিকল্পনা অভিজিতের, বীরভূমে মাটিতে পদযাত্রা করতে পারেন রাহুল]
ইতিমধ্যেই এই ছবি নিয়ে অনেকে নিজেদের মতামত জানিয়ে ফেলেছেন। এবার নিজের অবস্থান জানালেন বিশিষ্ট অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? ছবিটি যাতে শান্তিপূর্ণভাবে মুক্তি পায়, তাই রাষ্ট্রপতির কাছে সাহায্য চেয়েছেন প্রবীণ অভিনেতা। পাশাপাশি, এটাও জানান যে কিভাবে ছবিটি মুক্তি না পেলে শিল্প স্বাধীনতা ও মানুষের সত্য জানার অধিকার কেড়ে নেওয়া হবে।(The Bengal Files)
জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা বলেন, “এই ছবির প্রদর্শনও বন্ধ করার পাশাপাশি ইচ্ছাকৃতভাবে দমন করা হতে পারে পশ্চিমবঙ্গে বলে আমরা মনে করি। তবে এমন পদক্ষেপ শুধু শিল্প স্বাধীনতার অধিকার নয়, বরং মানুষের সত্য জানার অধিকার বা মত প্রকাশের অধিকারও কেড়ে নেয়। তাই রাষ্ট্রপতির কাছে আমার অনুরোধ যেন ছবির প্রদর্শন শান্তিপূর্ণভাবে হয় এবং শিল্পী ও দর্শক, দুজনেই যেন সুরক্ষিত থাকেন।”(The Bengal Files)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
প্রসঙ্গত, ‘দ্যা বেঙ্গল ফাইলস’ ছবিটি মুক্তি পাওয়ার কথা সেপ্টেম্বর মাসে। তবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কলকাতার এক ফাইভ স্টার হোটেলে। অনুষ্ঠান বন্ধ হওয়ায় বিবেক অগ্নিহোত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চাপের অভিযোগ তোলেন। তবে ঘাসফুল শিবিরও চুপচাপ থাকেনি। দলের মুখপাত্র কুনাল ঘোষ একহাত নিয়েছেন বিবেক অগ্নিহোত্রীকে গুজরাট ফাইলস, উত্তরপ্রদেশ ফাইলস, মনিপুর ফাইলস নিয়ে ছবি বানানোর চ্যালেঞ্জ দেন।(The Bengal Files)




