প্রেগনেন্সি বিতর্কে থোরাই কেয়ার দীপিকার, ব্রান্ড প্রোমোশনে রণবীর ঘরণী
Thorai Cares Deepika in Pregnancy Controversy, Ranveer Gharani in Brand Promotion

The Truth Of Bengal : অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃকালীন ছুটি থেকে শুরু করে কোনরকম কোন সুযোগ সুবিধা নেননি দীপিকা পাডুকোন। বরং দাপিয়ে কাজ করছেন অভিনেত্রী। কখনো সিনেমা নিয়ে আবার কখনো নিজের প্রসাধনী ব্র্যান্ড নিয়ে ব্যস্ত তিনি। গর্ভবতী অবস্থায় দীপিকাকে কাজ করতে দেখে নেট পাড়ায় অনেকেই তীব্র নিন্দা প্রকাশ করেছেন। কেউ বলেছেন তার প্রেগনেন্সি নাকি ভুয়ো! তবে এবার সমালোচকদের মোক্ষম জবাব দিলেন লেডি সিংহম।
দীপিকা শুটিং থেকে একটি ছবি ফাঁস হওয়ার পরই প্রশ্ন উঠেছিল, দীপিকা পাডুকোন কি সত্যিই অন্তঃসত্ত্বা? তবে পঞ্চম দফার নির্বাচনের দিনই সমালোচকদের দিলেন মোক্ষম জবাব। নিন্দুকদের কু কথা এড়িয়ে বহাল তবিয়তে ভোট দিতে আসতে দেখা গেল দীপিকা-রণবীরকে। ‘বেবি বাম্প’ নিয়ে ভোট দিতে আশায় নিন্দুকরা করেছিলেন একাধিক কটাক্ষ। কেউ বলছেন ওসব বেবি বাম্প কিছুই নয়… সব নাটক। আবার কেউ বলছেন ‘নকল স্ফিতোদর’। অভিনেত্রীর চেহারা নিয়েও তাকে শুনতে হয়েছে নানান কুকথা।
সমালোচকদের সমস্ত কথা উড়িয়ে হাসিমুখে ধরা দিলেন দীপিকা। তার চোখে মুখে যেন ঝরে পড়ছে মাতৃত্বের লাবণ্য। স্ফিতোদর ঢাকতেই ঢিলেঢালা হলুদ রঙের ম্যাক্সি ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী। এদিন নিজের প্রসাধনী দ্রব্যের ব্র্যান্ড ’82 Degree East’-এর নতুন রেঞ্জ লঞ্চ করলেন তিনি। আর সেই প্রেক্ষিতেই নেটপাড়ায় ধরা দেওয়া। আর হবু মায়ের এমন আনন্দ দেখে খুশি অনুরাগীরা।
প্রসঙ্গত, দীপিকা প্রথমবার গর্ভবতী হওয়ার সত্বেও তার কাজের প্রতি প্রবল অধ্যাবসায় ছিলেন। সম্প্রতি দীপিকা পাডুকোনের অত্যন্ত প্রত্যাশিত সিনেমা ‘সিংহাম এগেইন’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেখানে লেডি সিংহাম এর ভূমিকায় অভিনয় করছেন তিনি। ফিল্মটি সিংহম সিরিজের তৃতীয় পর্ব এবং রোহিত সেঠির কপ উনিভার্সের পঞ্চম সংযোজন।






