বিনোদন

ফিরছে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র জুটি! রণবীরের সঙ্গে ফের পর্দায় দীপিকা

জনপ্রিয় জুটি কি ফিরতে চলেছে নতুন ছবিতে?

Truth of Bengal: রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন—দুই প্রাক্তনকে একসঙ্গে পর্দায় দেখলেই দর্শকদের মধ্যে যে বাড়তি উন্মাদনা তৈরি হয়, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’—দুই ছবিতেই তাঁদের রসায়ন এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। এবার সেই জনপ্রিয় জুটি কি ফিরতে চলেছে নতুন ছবিতে? বলিউডের অন্দরের গুঞ্জন তেমনই ইঙ্গিত দিচ্ছে। জোর খবর, অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র ২’-তে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের পাশাপাশি দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। ছবিতে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র ‘অমৃতা’র জন্য নাকি পরিচালকের প্রথম পছন্দ দীপিকাই। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা হয়নি।

I am not surprised, that's him:' Deepika on Ranbir skipping her wedding  reception - Life & Style - Business Recorder

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’। রণবীর ও আলিয়া ভাট অভিনীত এই ছবিতে অমিতাভ বচ্চন, নাগার্জুন এবং মৌনী রায়ের মতো তারকারাও ছিলেন। পাশাপাশি শাহরুখ খানের বিশেষ উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছিল। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল বলে জানা যায়। প্রথম পর্বের পর থেকেই দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শক। এবার সেই দ্বিতীয় পর্বেই বড় চমকের সম্ভাবনা। ছবির গুরুত্বপূর্ণ চরিত্র ‘অমৃতা’র জন্য অয়ন মুখোপাধ্যায় এবং তাঁর টিম দীপিকা পাড়ুকোনকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন বলে খবর। চরিত্রটির গভীরতা এবং গুরুত্বের কথা মাথায় রেখেই নাকি তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের দাবি, এই বিষয়ে দীপিকার সঙ্গে নির্মাতাদের কথাবার্তাও অনেকটাই এগিয়েছে। তবে অভিনেত্রীর শিডিউল এবং অন্যান্য বিষয় এখনও গুরুত্বপূর্ণ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর একই ফ্রেমে রণবীর, আলিয়া এবং দীপিকাকে দেখা যেতে পারে।

Deepika Padukone and Ranbir Kapoor back again! Details inside : Bollywood  News - Bollywood Hungama

ছবিকে ঘিরে আরও একটি বড় চমকের গুঞ্জন রয়েছে। ‘ব্রহ্মাস্ত্র ২’-এ রণবীরকে নাকি দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে। ‘শিবা’র পাশাপাশি ‘দেব’ চরিত্রেও অভিনয় করবেন তিনি—এমনই জল্পনা রয়েছে। তবে এই তথ্যও এখনও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করা হয়নি। অন্য দিকে, পরিচালক নীতেশ তিওয়ারির বিগ বাজেটের ‘রামায়ণ’-এর কাজ শেষ করার পর রণবীর ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং শুরু করতে পারেন বলে খবর। সব মিলিয়ে, ছবিটি এখনও শুটিং ফ্লোরে না গেলেও সম্ভাব্য কাস্টিং ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। সত্যিই যদি রণবীর-দীপিকা ফের একসঙ্গে পর্দায় হাজির হন, সঙ্গে থাকেন আলিয়া—তাহলে ‘ব্রহ্মাস্ত্র ২’ মুক্তির আগেই যে দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে আসবে, তা বলাই যায়।

 

Related Articles