বিনোদন

Tara Sutaria: প্রেম করছেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া! গুঞ্জন আরও বাড়ালেন দুই তারকা

একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জন উস্কে দিয়েছে তারা-বীরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট।

Truth of Bengal: বলিউড তারকাদের প্রেম বরাবরই টক অব দি টাউন। তাঁরা কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে প্রেম করছেন সবটাই থাকে নজরে। সম্প্রতি বলিপাড়ায় নজর কেড়েছেন তারা সুতারিয়া ( Tara Sutaria) ও বীর পাহাড়িয়া। কারণ অবশ্য তাদের প্রেমের গুঞ্জন। বেশ কিছু সময় ধরেই বলিউড কান পাতলেই শোনা যাচ্ছে তারা-বীরের প্রেমের গুঞ্জন। এবার সেই প্রেমের গুঞ্জন আরও জোরালো হল। প্রেমের গুঞ্জন আরও বাড়ালেন তারা-বীর নিজেই।

[আরও পড়ুনঃ Abhishek Banerjee: “জেতেনি বলেই প্রতিহিংসার রাজনীতি”, ধর্মতলায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের]

সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তারা-বীরের কথপোকথনই আরও জোরালো করেছেন তাদের দুজনের প্রেমের গুঞ্জন। সম্প্রতি সুতারিয়া বীর পাহারিয়াকে ‘মাইন’ (আমার) বলে ডেকেছেন। তারার একটি পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে বীর পাহারিয়া মন্তব্য করেছেন, ‘মাই (My)’। সঙ্গে একটি তারকা ও রেড হার্টের ইমোজি। তারা সেটির জবাবে লিখেছেন, ‘মাইন (Mine)’। একটি ইভিল আই এবং লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন। আর এই কথপোকথন ঘিরেই এখন জল্পনা তাহলে কি নিজেদের প্রেমে সিলমোহর দিলেন তারা-বীর! কিছুদিন আগে বিদেশে একসঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে শুরু হয়েছিল তাদের প্রেমের গুঞ্জন। (Tara Sutaria)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

একসঙ্গে ঘুরতে যাওয়ার গুঞ্জন উস্কে দিয়েছে তারা-বীরের সোশ্যাল মিডিয়ায় পোস্ট। বীর তাঁর ইন্সটাগ্রামে কিছু ছবি ভাগ করে নেন। দেখা যায়, একটি প্রমোদতরণীর সামনে বসে রয়েছেন তিনি। পরনে বোতাম খোলা ঢিলেঢালা শার্ট, বক্সার ও মাথায় টুপি। কয়েক ঘণ্টার মধ্যেই সেই একই জায়গা থেকে ছবি ভাগ করে নেন তারা সুতারিয়া। সেই একই প্রমোদতরী ও একই সমুদ্রের তীর। আর এখন থেকেই আরও জোড়ালো তাঁদের প্রেমের গুঞ্জন। আর এবার সোশ্যাল মিডিয়ায় কথপোকথনে আরও প্রেমে জল্পনা বাড়ালেন দুই তারকা।( Tara Sutaria)