কলকাতা

Mamata Banerjee: “২৬এর পর দেখবো কোথায় থাকো”, রাম-বামকে ওপেন চ্যালেঞ্জ মমতার

Mamata Banerjee, from the 21 July rally, issued an open challenge to BJP and CPM, vowing to defeat them in 2026 and promising change in Delhi politics.

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ২১শে জুলাই শহীদ দিবস সভা থেকে বিজেপি ও সিপিএমকে ওপেন চ্যালেঞ্জ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রসঙ্গে তিনি দলের সকল কর্মীদের উদ্দেশ্যে দেন বড় বার্তা এবং জানান যে সকলকে নিয়ে তিনি ফের খেলায় নামবেন। শুধু তাই নয়, তৃণমূল সুপ্রিমো এটাও দাবি করেন যে দিল্লিতেও পরিবর্তন আসবে।

[আরও পড়ুন: Abhishek Banerjee: “জেতেনি বলেই প্রতিহিংসার রাজনীতি”, ধর্মতলায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের]

তিনি (Mamata Banerjee) বলেন, “ফের খেলা হবে। তবে এবার হবে বাংলা ভাষার সম্মান রক্ষার খেলা। অন্যান্য ভাষাকে সম্মান দেওয়ার খেলা। তবে এই খেলা আমাদের সকলকে নিয়েই খেলতে হবে। এবার রীতিমত ছক্কা মেরে বোল্ড আউট করতে হবে। বিজেপিকে বোল্ড আউট করতে হবে। মহাশূন্যে পাঠাতে হবে সিপিএমকে। আমিও দেখব ২০২৬ সালের পর তোমরা কোথায় থাকো। এমন নয় তো যে ভারত সরকারের বদল হবে বাংলাকে বদল করতে গিয়ে? দিল্লিকেও পরিবর্তন করতে হবে আগামী দিনে।”

[আরও পড়ুন: MK Stalin: প্রাতঃভ্রমণে বেড়িয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী]

উল্লেখ্য, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ধর্মতলায় এসে পৌঁছন বেলা ১টার কয়েক মিনিট আগে। তাঁর সঙ্গে ছিলেন তেহট্টের মৃত জওয়ান ঝণ্টু আলি শেখ এবং পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় মৃত মৃত বিতান অধিকারীর পরিবার। মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিম পরিবারগুলিকে ১ লক্ষ টাকা সাহায্যের কথা ঘোষণা করেন। এদিন মানুষের ভিড় ছিল দেখার মতো। বলা ভালো, একটা কোনও খালি ছিল না ধর্মতলার।

Related Articles