খেলা

Asia Cup: ২০২৫ এশিয়া কাপ অনিশ্চয়তায়, বড়সড় আর্থিক ধাক্কার মুখে পাকিস্তান!

মূলত পাকিস্তানে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়েছে, কারণ ভারত এখনো সে প্রস্তাবে সম্মতি জানায়নি।

Truth of Bengal: ২০২৫ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, টুর্নামেন্টের ভবিষ্যৎ ঘিরে জোরালো অনিশ্চয়তা তৈরি হয়েছে। মূলত পাকিস্তানে হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়েছে, কারণ ভারত এখনো সে প্রস্তাবে সম্মতি জানায়নি। এর ফলে গোটা ইভেন্টকে ঘিরে সঙ্কটের মেঘ জমেছে।  বিশেষজ্ঞদের মতে, এশিয়া কাপ বাতিল হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।জানা গিয়েছে,  এই আর্থিক বছরে আইসিসি থেকে পিসিবি পাবে প্রায় ২৫.৯ মিলিয়ন ডলার (Asia Cup)।

আরও পড়ুন: Abhishek Banerjee: “জেতেনি বলেই প্রতিহিংসার রাজনীতি”, ধর্মতলায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের

এশিয়া কাপ থেকে আরও ১.১৬ বিলিয়ন । এছাড়াও  অন্যান্য আন্তর্জাতিক ইভেন্ট থেকে আয়ের আশা ৭৭.৭ মিলিয়নএই অর্থ পাকিস্তান ক্রিকেটের আর্থিক কাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বোর্ড। ফলে এশিয়া কাপ বাতিল হলে পিসিবি প্রচণ্ড ধাক্কা খেতে পারে। সাম্প্রতিক সময়ে ঢাকায় ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর একটি বৈঠক ডাকা হলেও, তাতে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান বোর্ড ঢাকায় প্রতিনিধি পাঠাতে রাজি হয়নি। এদের অনড় মনোভাবের কারণে বৈঠক বাতিল হওয়ার মুখে।পিসিবির পক্ষ থেকে বোর্ডের সিইও সুমাইর আহমেদ আইসিসির বৈঠকে উপস্থিত ছিলেন, কিন্তু এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে কোনও ইতিবাচক বার্তা পাননি। এমনকি এসিসি-র সভাপতি হলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সিঙ্গাপুরের আইসিসি সভায় যোগ দেননি, শুধুমাত্র ভার্চুয়ালি অংশ নেন (Asia Cup)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

আগে পরিকল্পনা ছিল সেপ্টেম্বরে এশিয়া কাপ ভারতে আয়োজন করা হবে। কিন্তু পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও ভারত-পাকিস্তানের বর্তমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নেওয়া হতে পারে।তবে সেটাও নিশ্চিত নয়। আইসিসির সভায় এর কোনও পরিষ্কার রূপরেখা মেলেনি। সব মিলিয়ে ২০২৫ সালের এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এই মুহূর্তে এশিয়া কাপের ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার সঙ্গে গভীরভাবে জড়িত। আর সেই কারণেই এশিয়ান ক্রিকেটের অন্যতম বড় আসরটি নিয়ে সারা উপমহাদেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।তবে একথা স্পষ্ট— এই দ্বন্দ্বের সবচেয়ে বড় আর্থিক ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তান ক্রিকেট (Asia Cup)।

Related Articles