কলকাতা

Abhishek Banerjee: “জেতেনি বলেই প্রতিহিংসার রাজনীতি”, ধর্মতলায় বিজেপিকে কটাক্ষ অভিষেকের

Abhishek Banerjee slammed BJP at the 21 July rally, calling it anti-Bengal and accusing it of pursuing politics of vengeance after failing to win in West Bengal.

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২১শে জুলাই মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে ‘বাংলা বিরোধী’ তকমা দিয়ে একাধিক ইস্যু তুলে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তিনি পরিষ্কার করে দেন যে পশ্চিমবঙ্গে জিততে পারেনি বলেই প্রতিহিংসার রাজনীতি করছে গেরুয়া শিবির। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে বাংলার মানুষকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বিজেপির জন্য।

[আরও পড়ুন: MK Stalin: প্রাতঃভ্রমণে বেড়িয়েই বিপত্তি, হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী]

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, “এই উত্তর কলকাতাতেই ২০১৯ সালে অমিত শাহের ভোটপ্রচার চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থী প্রোডাক্ট বলা হয়েছিল। এই বিজেপি হচ্ছে বাংলা বিরোধী। আপনাদের কিসের এত জ্বালা বাংলায় কথা বলা নিয়ে? এখানে আপনারা জিততে পারেননি বলে। আমি বলেছিলাম বিজেপি ৫০ পেরোবে না। বাংলার মানুষকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে।”

FB POST: https://www.facebook.com/truthofbengal/videos/2601401346864513/

প্রসঙ্গত, এদিন নির্ধারিত সময়ের আগে মঞ্চের সামনে এসে হাজির হন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। বেলা ১২টার কিছুক্ষণ পর ধর্মতলায় পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঞ্চে উঠে বক্তব্য রাখার আগে তিনি মাটিতে মাথা ঠেকানোর পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান করেন। এরপর একাধিক বার্তা দেন রাজ্যবাসীদের। উপস্থিত সকলেই সভা শেষে দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কেন্দ্র থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করবে। দুজনের বার্তার পর গোটা বাংলাই যেন আজ লড়াই করার অক্সিজেন পেয়েছে।

Related Articles