বিনোদন

SRK Rani Reunion: এক ফ্রেমে রাহুল-টিনা! নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা

শাহরুখ-রানির ম্যাজিক যেনও আজও হিট। দর্শকেরা একসঙ্গে তাদের দেখতে পেলে উচ্ছসিত হন।

Truth of Bengal: ফের রাহুল-টিনা এক মঞ্চে। মানে কুছ ‘কুছ কুছ হোতা হ্যায়’-র শাহরুখ এবং রানি মুখোপাধ্যায় এক মঞ্চে। বেশ কয়েকবছর পর তারা এক ফ্রেমে। সোমবার দুজনে একই মঞ্চে এসে রোম্যান্সে অনুরাগীদের মন ভরালেন। যেখানে কিং খান আর রানি মেতে উঠলেন আরিয়ান খানের প্রথম পরিচালনা The Ba**ds Of Bollywood–এর গান তু প্রথম, তু শেষ-এ। এ যেন এক অন্যতম মূহূর্ত। ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজ। সিরিজে রয়েছেন ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা, মোনা সিং, অন্যা সিং, রাঘব জুয়াল, গৌতমি কাপুর, মনোজ পাহওয়া (SRK Rani Reunion)।

আরও পড়ুনঃ Supreme Court: ভোটার তালিকা নিয়ে বিতর্ক! নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট

শাহরুখ-রানির ম্যাজিক যেনও আজও হিট। দর্শকেরা একসঙ্গে তাদের দেখতে পেলে উচ্ছসিত হন। সামনেই মুক্তি শাহরুখপুত্র আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজের। আর সেই সিরিজের প্রচারেই এবার রানি মুখোপাধ্যায়কে নিয়ে শাহরুখ খান হাজির। ইতিমধ্যেই শাহরুখ ইন্সটাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাতে স্লিং, কিন্তু তার মাঝেও ছন্দে ভেসে গিয়েছেন তিনি। আর পাশে রানি—নীল ডেনিম আর সাদা শার্টে—শাহরুখের সঙ্গে পা মিলিয়েছেন (SRK Rani Reunion)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

সোশ্যাল মিডিয়ায় বাদশা নিজস্ব ভঙ্গিতে লিখেছেন, “ন্যাশনাল অ্যাওয়ার্ড… আমাদের দুজনের অপূর্ণ ইচ্ছে পূরণ হয়ে গেল… ইয়াহ! অভিনন্দন রানি, তুমি রানি তো বটেই, আর তোমায় আমি সবসময় ভালোবাসব।” তারপরই সোশ্যাল মিডিয়ায় কমেন্টেসের বন্যা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা লেখেন, ফিরল কুছ কুছ হোতা হ্যায় ম্যাজিক। অনেকে আবার বলেন, কুছ কুছ হোতা হ্যায় ছবির সিকোয়েল হলে, একেবারে জমে উঠবে। একজন লিখেছেন কুছ কুছ হোতা হ্যায় পার্ট টু হলেও মন্দ নয় (SRK Rani Reunion)।

Related Articles