বিনোদন

Alia Bhatt: নতুন বাংলো তৈরি রণবীর-আলিয়ার, প্রকাশ্যে জুনিয়র কাপুর দম্পতির বাড়ির ঝলক

Truth of Bengal: বলিউডের জুনিয়র কাপুর দম্পতি রনবীর কাপুর এবং আলিয়া ভাট। তাদের জীবনে কখন কি ঘটছে, কথাই যাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন সবটাই থাকে সকলের নজরে। তেমনই রণবীর-আলিয়ার সখের বাংলো নিয়েও কৌতুহলের শেষ নেই অনুরাগীদের। বিলাসবহুল সেই বাংলো তৈরির কাজ বহুদিন আগেই শুরু হয়েছিল। অবশেষে সেই নির্মাণ কাজ শেষ হল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জুনিয়র কাপুর দম্পতির বিলাসবহুল বাংলোর সামনের অংশের ছবি।( Alia Bhatt)

[আরও পড়ুনঃ ভারতের বাজারে স্যামসংয়ের গ্যালাক্সি ট্যাব অ্যাক্টিভ৫ এন্টারপ্রাইজ এডিশন]

ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর-আলিয়ার বাংলোর ব্যালকনি ভরা গাছ গাছালিতে। জুনিয়র কাপুর দম্পতির এই বিলাসবহুল বাংলাও ২৫০ কোটির। ছয় তলার এই বিলাসবহুল বাংলোকে একেবারে মনমতো সাজিয়েছেন রণবীর-আলিয়া। অন্দরমহলের সাজসজ্জা দেখলেও নাকি চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, ২৫০ কোটির এই বাংলোর অর্ধেকটা নাকি মেয়ে রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করিয়েছেন রণবীর-আলিয়া। আর বাকিটা ঋষি কাপুরের কথামতো নীতু কাপুরের নামে রাখা হয়েছে। এই বাংলোর নামকরণ করেছেন তাঁরা কৃষ্ণা রাজ কাপুর ম্যানশন।( Alia Bhatt)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

আরও জানা যাচ্ছে, খুব শীঘ্রই গৃহপ্রবেশ করবেন তারকা দম্পতি। নতুন বাংলোতে গৃহপ্রবেশের সঠিক দিনক্ষণ দেখছেন কাপুরদম্পতি। সেইমতো পূজার্চনা করেই হবে। উল্লেখ্য, বর্তমানে রণবীর আলিয়া দুজনেই ব্যস্ত রয়েছেন তাঁদের কাজ নিয়ে। সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রণবীর ও আলিয়া ভাটকে দেখা যেতে চলেছে। দেখা যাবে ভিকি কৌশলকেও। পাশাপাশি ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর শুটিং শেষ করেছেন। সব মিলিয়ে কাজ নিয়ে দারুণ ব্যস্ত জুনিয়র কাপুর দম্পতি।( Alia Bhatt)

Related Articles