Farid Hussain: পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, তদন্তে পুলিশ
দুর্ঘটনার পর ফারিদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।
Truth of Bengal: পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটার ফারিদ হুসেনের (Farid Hussain)। এই ঘটনাটি ঘটে গত ২০ অগাস্ট। ঘটনাস্থল পুঞ্চ। দুর্ঘটনার পর ফারিদকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে গত শনিবার সেখানেই তাঁর মৃত্যু হয়। ফারিদ ভূ-স্বর্গের ক্রিকেট মহলে অতি পরিচিত একটি মুখ।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফারিদ পুঞ্চের একটি রাস্তা দিয়ে দু চাকার গাড়িতে যাওয়ার সময় তাঁর সামনেই দাঁড়িয়ে ছিল একটি চার চাকার গাড়ি। ওই গাড়িটির পাশ দিয়ে ফারিদ গাড়ি নিয়ে যাওয়ার সময়ই আচমকাই চারাচাকা ভিতরে থাকা এক ব্যক্তি গাড়ির দরজা খুলে দেন। এবং ওই দরজাতে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ফারিদ।(Farid Hussain)
[আরও পড়ুনঃ Alia Bhatt: নতুন বাংলো তৈরি রণবীর-আলিয়ার, প্রকাশ্যে জুনিয়র কাপুর দম্পতির বাড়ির ঝলক]
ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে আহত ক্রিকেটারকে নিয়ে যান হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বহু চেষ্টা করেন ফারিদকে সুস্থ করে তুলতে। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করেই গত শনিবার চির ঘুমের দেশে পাড়ি দেন ফারিদ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মাথায় গুরুতর আঘাতের কারণেই মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের। ইতিমধ্যে পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে তদন্তুও শুরু করেছে।(Farid Hussain)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এদিকে ফারিদের মৃ্ত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা পুঞ্চ জুড়ে নেমে আসে শোকের ছায়া। কেন আচমকাই দাঁড়িয়ে থাকা ওই চারচাকা গাড়ি থেকে দরজা খুলে দেওয়া হল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ফারিদের পরিবার পরিজনরা।
প্রসঙ্গত, ফারিদের আগে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস। তারপর তালিকায় একে একে ইংল্যান্ড ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, ঋষভ পন্থরা। এবার এই ঘটনা সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ফের সচেতনতার বার্তা দেওয়া শুরু হয়েছে সর্বত্র।





