বিনোদন

বিয়ের পর প্রথম করবা চৌথে মেতে উঠেছে বলিউড তারকারা

First Karba Chauthe Bollywood stars

The Truth of Bengal: এ বছর অনেক বলি অভিনেত্রী বিয়ের পর তাঁদের প্রথম করভা চৌথ উদযাপন করবেন। তালিকায় আছেন, কিয়ারা আদভানি, সোনালি সেহগাল, আথিয়া শেঠি এবং পরিণীতি চোপড়া সহ অনেক অভিনেত্রী। এই বছরই তাঁদের প্রথম করবা চৌথ। আর নিয়ম মোতাবেক সন্ধ্যায় চাঁদ না দেখে তাঁরা জলগ্রহণ পর্যন্ত করতে পারবেন না।২০২৩ সালে জানুয়ারি মাসে গাঁটছড়া বেঁধেছিলেন ক্রিকেটার কে এল রাহুল এবং আথিয়া শেট্টি।

এই বছর প্রথমবার করবা চৌথ পালন করতে চলেছেন তাঁরা। তালিকায় রয়েছেন সদ্য বিবাহিত যুগল রাঘব চাড্ডা এবং পরিনীতি চোপড়া। সদ্য বিয়ে হয়েছে তাঁদের। এখনও অভিনেত্রীর হাত থেকে মেহেন্দির রং পুরোপুরি ওঠেনি। এরই মধ্যে করবা চৌথ। রাঘবের জন্য উপোস করবেন তো পরি? প্রশ্ন ভক্তদের। এই বছরই সাত পাকে বাঁধা পড়েন ‘প্যার কা পঞ্চনামা’ খ্যাত অভিনেত্রী সোনালি সায়গল এবং আশিস এল সাজনানি।

এটাই অভিনেত্রীর প্রথম করবা চৌথ। এদিকে ইতিমধ্যেই প্রথম করবা চৌথ পালনের জন্য দিল্লি উড়ে গিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। চলতি বছর ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা।এই বছর প্রথম করবা চৌথ পালন করবেন অভিনেত্রী স্বরা ভাস্করও। রাজনীতিবিদ ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তাঁদের কোল আলো করে এসেছে এক সন্তানও।

free Access

Related Articles