নিজের বাচ্চাকেও ভালোবাসে না মিশকা, প্রতিশোধ নেওয়াই তার একমাত্র লক্ষ্য!

গতকালকের পর্বে দেখা গেছে, মিশকা তার বাচ্চাকে আলমারিতে লুকিয়ে রেখেছে। দীপা যখন মিশকার ঘরে ঢুকে দেখে, তখন মিশকা সোনা ও রুপার উপর দোষ চাপাচ্ছে। সোনা ও রুপা প্রতিবাদ করতে গেলে, সূর্য তাদের বড়দের সাথে এভাবে কথা না বলার জন্য বলে। দীপা মিশকাকে জিজ্ঞাসা করে, তার বাচ্চা কিভাবে আলমারিতে গেল। কিন্তু মিশকা কোনো উত্তর দিতে পারে না।
এদিকে, লাবণ্য সূর্যকে ডিভোর্স দিতে বলে। সে বলে, সোনা ও রুপা এমন পরিস্থিতিতে ভালো থাকতে পারবে না। মিশকা এই দৃশ্য দেখে খুবই খুশি হয়। সূর্যও বুকে পাথর চাপা দিয়ে ডিভোর্স পেপারে সই করে দেয়।
হঠাৎ করে মিশকার বাচ্চা কেঁদে ওঠে। সূর্য বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যেতে চায়। কিন্তু সূর্যের কাকিমা ও দিদি বলে, বাচ্চারা ছোট থাকলে এমন করেই কাঁদে। কিন্তু সূর্য ও লাবণ্য কিছুতেই শান্ত হয় না।
মিশকা মনে মনে ভাবছে, বাড়ির সবাই যেন বাচ্চাটিকে নিয়ে মাথায় করে রাখে, সেজন্যই সে বাচ্চাটিকে কাঁদিয়েছিল।
এভাবেই মিশকা তার ফাঁদে গোটা সেনগুপ্ত পরিবারকে ফাঁসতে চলেছে। আগামী পর্বে দেখা যাবে, মিশকার ফাঁদ কি সফল হয়? নাকি সূর্য ও দীপা মিশকার চক্রান্ত ধরতে পারে?






