বিনোদন

MS Dhoni: বড়পর্দায় ডেবিউ ক্যাপ্টেন কুলের! বন্দুক হাতে অ্যাকশনে ধোনি-আর মাধবন

দুই তারকাকেই টাস্ক ফোর্স অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে।

Truth Of Bengal: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।(MS Dhoni) গোটা দেশজুড়ে তাঁর অগুণিত ভক্ত। ধোনির বায়োপিকও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এবার আর বায়োপিক নয় খোদ ধোনিই বড়পর্দায়! কেন এমন বলছি? আসলে সম্প্রতি সামনে এসেছে দ্য চেজ শিরোনামের একটি নতুন টিজার।

আরও পড়ুনঃ Nadia: বিএসএফের সহযোগিতায় মাকে শেষ দেখার সুযোগ পেল মেয়ে

যে টিজারে একেবারে ভরপুর অ্যাকশনে দেখা গিয়েছে ক্যাপ্টেন কুলকে। আর মাহির সঙ্গী হয়েছেন বলিউড অভিনেতা আর মাধবন। দুই তারকাকেই টাস্ক ফোর্স অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। আর এই টিজার সামনে আসার পর থেকেই ধোনির বলিউড ডেবিউ নিয়ে শুরু হয়েছে জল্পনা।(MS Dhoni)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

‘দ্য চেজ’-এর টিজারে দেখা গিয়েছে, বন্দুক হাতে গুলিবর্ষণে মত্ত ধোনি।তাঁর পরনে টাস্ক ফোর্সের কালো ইউনিফর্ম, গাঢ় সানগ্লাস। আর তাকে সমানতালে সঙ্গ দিচ্ছেন আর মাধবন। আর মাধবন টিজার শেয়ার করে লিখেছেন,’ওয়ান মিশন, টু ফাইটার্স, বাকল আপ, আ ওয়াইল্ড, এক্সপ্লোসিভ চেজ বিগিনস। দ্য চেজ – টিজার এখন প্রকাশিত। ভাসান বালা পরিচালিত। শীঘ্রই আসছে।’ তবে এই ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক করছেন মাহি নাকি এটা কোনো ওয়েব সিরিজ নাকি কোনও বিজ্ঞাপনী প্রচার? সবটাই অজানা। এই বিষয়ে এখনো নির্মাতাদের তরফে কিছুই জানানো হয়নি।(MS Dhoni)

Related Articles