রাজ্যের খবর

Nadia: বিএসএফের সহযোগিতায় মাকে শেষ দেখার সুযোগ পেল মেয়ে

নদিয়ার হৃদয়পুরের জাহানারা বেগমের মেয়ের বিয়ে হয়েছে ওপার বাংলায়।

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: সীমান্তের কাঁটাতার-এর বাধা উপেক্ষা করেই  দুপারের বাঙালিরা সখ্য সম্পর্ক বজায় রেখেছে।অনেকেরই স্বজন এপারে থাকেন,কিন্তু তাঁরা বাস করেন ওপার বাংলায়।বিয়ের পর বাংলাদেশের বাসিন্দা হয়ে গেছে। সেরকমই নজির দেখা যায় নদিয়ায়।(Nadia)

আরও পড়ুনঃ ঐতিহ্যবাহী নস্কর বাড়ির পুজো, সাড়ে তিনশো বছরের পুজো প্রস্তুতি তুঙ্গে

নদিয়ার হৃদয়পুরের জাহানারা বেগমের মেয়ের বিয়ে হয়েছে ওপার বাংলায়। বাংলাদেশের চুয়াডাঙা জেলার  দামুড়হুদা উপজেলার আনন্দবাস গ্রামে বিয়ে হয় জাহানারা বেগমের মেয়ের।এরমধ্যে বছর ৬৫-র জাহানারা বেগম দীর্ঘদিন অসুস্থ থাকার পর প্রয়াত হয়েছে।নদিয়ার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি তাঁর ৩ছেলেও ২ মেয়েকে রেখে গেছেন।মায়ের মৃত্যুর খবর পেয়ে শোক মগ্ন হয়ে পড়েন তাঁর মেয়ে।মাকে একবার শেষ দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন।(Nadia)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র  পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান বলেন,  এই ধরনের মানবিক কাজ শুধু দুই দেশের বাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করে না,সীমান্তবর্তী সাধারণ মানুষের মধ্যেও আস্থা তৈরি করে। সীমান্তের মানুষের কথা ভেবে মানবিকভাবে বিএসএফ  একইভাবে কাজ করে চলেছেন জনগণের জন্য সদা সর্বদা । বিএসএফ যে কতটা মানবিক তার প্রমাণ মিলল মৃত মায়ের মুখ বাংলাদেশের বসবাসকারী মেয়েকে শেষ বারের মত দেখার সুযোগ করে দেওয়ার জন্য । এইজন্য বাংলাদেশে বসবাসকারী মেয়ে বিএসএফকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।(Nadia)

Related Articles