Alia Bhatt: রশ্মিকা, নোরার পর এবার ডিপফেকের শিকার আলিয়া! বিস্তারিত পড়ুন
Alia Bhatt: After Rashmika, Nora, Alia is the victim of deepfake! Read details
The Truth Of Bengal: ডিপফেক ভিডিও যেন কোনমতেই পিছু ছাড়ছে না সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষের। এর আগে রশ্মিকা মান্দান্না এবং নোরা ফাতেহির ভাইরাল ডিপফেক ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছিল। এসবের মাঝেই প্রকাশ্যে এল আরেক চাঞ্চল্যকর তথ্য। এবার এই বিপদের শিকার হলেন বিশিষ্ট অভিনেত্রী আলিয়া ভাট।
গতমাসেই তার মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে এআই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছিল। তবে এবার তার মুখ কালো কামিজ পড়া এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ওই ডিপফেক ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ জাঁকজমকভাবে কাজ করা সালোয়ার কামিজ পরে কানে ঝোলা দুল পড়ে রয়েছেন।
ওই জামার হাতায় চিকনের নকশা কে ক্যামেরায় দেখাচ্ছেন। এর আগেও বহু অভিনেতা অভিনেত্রী আর্টিফিশিয়াল
ইন্টেলিজেন্স এর দ্বারা ডিপফেক ভিডিওর শিকার হয়েছেন। যা রীতিমতো সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিগ-বি থেকে শুরু করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ও বহুবার এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গোপন সূত্রে খবর, সমীক্ষা অভতর নামে একটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীর তরফ থেকে আলিয়া ভাটের এই ডিপফেক ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ” এখানে ব্যবহৃত সমস্ত ভিডিও এ আই এর সাহায্যে নির্মিত। ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি।” আর এই ভাইরাল ভিডিওটি ইতিমধ্যে সতেরো মিলিয়ন দর্শক দেখেছেন।






