বিনোদন
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সৌরভ দর্শনা! চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

টলিপাড়ার মিষ্টি নায়িকা দর্শনা বণিকের বিয়ের দিন ঘনিয়ে আসছে। ১৫ ডিসেম্বর শুক্রবার অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি।
ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে দর্শনার গাছকৌটোর ছবি। এবার প্রকাশ্যে এল দর্শনার আশীর্বাদের ছবি।
দর্শনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তাঁর আশীর্বাদের ছবি। যেখানে দেখা গিয়েছে, পিঁয়াজ রঙের বেনারসিতে সেজে উঠেছেন সৌরভের হবু বউ দর্শনা। মানানসই সোনার গয়নাও পরেছেন তিনি। সঙ্গে বেজে উঠেছে ‘উঠ ছোড়ি তোর বিয়া লেগেছে’ গানটি।






