বিনোদন

কবে আবার বেঙ্গল টপার হবে অনুরাগের ছোঁয়া? নির্মাতাদের ওপর ক্ষোভ প্রকাশ করছেন অনুরাগীরা

 

শেষ এক মাসে বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে বাংলা টেলিভিশনে। আর শুরু হতে না হতেই শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। নতুন সপ্তাহের টিআরপি তালিকায় সেই লড়াই প্রকাশ্যে এসেছে। প্রথম পাঁচে দেখা যাচ্ছে দুটি নতুন নাম। ‘গীতা এল এল বি’ এবং ‘তোমাদের রাণী’। মাত্র কয়েক মাস হয়েছে শুরু হয়েছে এই দুই সিরিয়াল।

প্রথম স্থানে ‘ফুলকি’ রয়েছে ‘ফুলকি’। শুরুর সময় থেকেই প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। এ বার ‘জগদ্ধাত্রী’ এবং ‘অনুরাগের ছোঁয়া’-কে টপকে গিয়ে প্রথম স্থানে জায়গা করে নিল ফুলকি। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.৫।

‘জগদ্ধাত্রী’ মাত্র কয়েকটি নম্বরের জন্য পিছিয়ে পড়ল ‘জগদ্ধাত্রী’। তবে এ সপ্তাহে যুগ্ম দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’ এবং ‘নিমফুলের মধু’। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.১।

গীতা এল এল বি’ তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে নতুন নাম। কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘গীতা এল এল বি’। মাত্র কয়েক দিনেই পুরনোদের টেক্কা দিচ্ছে এই গল্প। তারা পেয়েছে ৭.৩।

দীপা-সূর্য চতুর্থ তবে আগের সপ্তাহের থেকে নম্বর বেড়েছে দীপা এবং সূর্যর। গত সপ্তাহে প্রথম পাঁচ থেকে ছিটকে গিয়েছিল তারা। এ সপ্তাহে অবশ্য তারা রয়েছে চতুর্থ স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৭.২।

Related Articles